আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন
এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬
ডেট্রয়েট, ৩০ আগস্ট : ফোর্ড ফিল্ডে এড শিরানের কনসার্ট শেষে মালামাল সরানোর (লোড-আউট) সময় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। ২৯ আগস্টের এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহত ছয়জনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাতই প্রাণঘাতী বলে মনে হচ্ছে না।
ফোর্ড ফিল্ডের মুখপাত্র সারা পেরেজ জানান, আহতরা কনসার্ট-পরবর্তী মালামাল সরানোর কাজে নিয়োজিত কর্মী ছিলেন। তাঁদের মধ্যে একজন ফোর্ড ফিল্ডের নিজস্ব কর্মী।
এক বিবৃতিতে পেরেজ বলেন, “ফোর্ড ফিল্ড ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা শুরু করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইভেন্টের প্রোডাকশন পার্টনারদের সঙ্গে সহযোগিতা করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা ও পর্যালোচনার স্বচ্ছতার প্রতি সম্মান জানিয়ে আমরা দুর্ঘটনার কারণ নিয়ে কোনো অনুমান করব না। দ্রুত সাড়া দেওয়ার জন্য আমরা ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট ও ইএমএসকে (EMS) ধন্যবাদ জানাই।”
এদিকে, ২৯ আগস্টের কনসার্ট চলাকালে এড শিরান একাধিকবার ডেট্রয়েটের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ডেট্রয়েট লায়ন্সের সুপার বোল জয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন।
দর্শকদের উদ্দেশে শিরান বলেন, “আমি এই শহরকে ভালোবাসি, এই অঙ্গরাজ্যকে ভালোবাসি এবং এখানকার মানুষদের ভালোবাসি।”
ফোর্ড ফিল্ডে এটি ছিল শিরানের তৃতীয় হেডলাইনিং শো এবং সব মিলিয়ে চতুর্থ উপস্থিতি। এর আগে ২০১৩ সালে টেইলর সুইফটের ‘রেড ট্যুর’-এ তিনি ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করেছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর