আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা

অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:০৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:০৮:২৮ পূর্বাহ্ন
অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত
অবার্ন হিলস, ১ সেপ্টেম্বর : অবার্ন হিলসের গ্রেট লেকস ক্রসিং আউটলেটস-এ ছুরিকাঘাতের ঘটনায় একটি রেস্তোরাঁর কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১৮ বছর বয়সী এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবার্ন হিলস পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মলের ‘স্বারো’ রেস্তোরাঁর পেছনের একটি কক্ষে দুই সহকর্মীর মধ্যে বিরোধের জেরে ঝগড়া বাধে। একপর্যায়ে ১৮ বছর বয়সী ওই যুবক তাঁর সহকর্মীকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি মল থেকে পালিয়ে যান।
পরে ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা পন্টিয়াকে অবস্থিত ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেন। বর্তমানে তিনি ওকল্যান্ড কাউন্টি জেলে আটক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুই সহকর্মীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছুরিকাঘাতে আহত কর্মীকে অবার্ন হিলস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়। তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আর কেউ আহত হননি এবং অন্য কোনো পক্ষও জড়িত ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্ভাব্য অভিযোগ নির্ধারণের জন্য মামলাটি ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা এ বিষয়ে কোনো তথ্য রয়েছে—এমন ব্যক্তিদের অবার্ন হিলস পুলিশ বিভাগের সঙ্গে (২৪৮) ৩৭০-৯৪৪০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও একই মলে গোলাগুলির ঘটনায় ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে ছুরিকাঘাতের ঘটনা ঘটল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি