আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১

সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:০৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:০৯:৫১ পূর্বাহ্ন
সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা
সাউথফিল্ড, ১ সেপ্টেম্বর : সাউথফিল্ডে ছুরিকাঘাতে ৬৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন, তাঁর ছেলে তাঁকে ছুরিকাঘাত করার পর নিজেই নিজের জীবন শেষ করেছেন।
সাউথফিল্ড পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১টা ১৯ মিনিটের দিকে গ্রিনব্রুক ড্রাইভে ছুরিকাঘাতের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পুলিশ সেখানে ৬৫ বছর বয়সী ওই নারীকে আহত অবস্থায় দেখতে পায়। তাঁর গলা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। কর্মকর্তাদের তিনি জানান, তাঁর ছেলে তাঁকে ছুরিকাঘাত করেছেন। পরে বাড়ির ভেতরে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে।
সাউথফিল্ড ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত তাঁর অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল ছিল। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মা ও ছেলের মধ্যে একটি বাকবিতণ্ডা হয়েছিল। এরই একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তদন্তকারীদের ধারণা, ওই ঝগড়ার পর যুবকটি নিজেই নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তাঁর নাম বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি