আমেরিকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’

জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণ টেম্পলে ‘ভক্ত প্রহ্লাদ’ মঞ্চস্থ

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:১৭:০৭ অপরাহ্ন
জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণ টেম্পলে ‘ভক্ত প্রহ্লাদ’ মঞ্চস্থ
হ্যামট্রাম্যাক, ৫ সেপ্টেম্বর : ভক্তি, ধর্মীয় আবেগ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি, গীতাপাঠ, নামসংকীর্তন, শতনাম পাঠ, নাট্যাভিনয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
শুক্রবার তিথিমতে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলি। এ সময় ভক্তরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গীতাপাঠ, কীর্তন এবং শতনাম পাঠে অংশ নেন। শ্রীকৃষ্ণের নামসংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দময় পরিবেশ।
জন্মাষ্টমীর পরদিন আজ শনিবারও ছিল নানা আয়োজন। নামসংকীর্তনের পাশাপাশি মঞ্চস্থ হয় ধর্মীয় নাটক ‘ভক্ত প্রহ্লাদ’। রিংকু ধরের রচনা ও পরিচালনায় নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অতুল দস্তিদার, শাওন পাল, অভিজিৎ আচার্য, অর্ক দেবনাথ, অম্বরীশ, অতনু আচার্য, শ্রেয়া আচার্য, জয়শ্রী আচার্য, অন্বেষা, বিজেতা ও অম্বিকা।
নাট্য পরিবেশনার পর শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আমেজ আরও বর্ণিল হয়ে ওঠে।
জন্মাষ্টমীর বিভিন্ন আয়োজনে মন্দিরের ভক্ত, দর্শনার্থী ও প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাধাকৃষ্ণ টেম্পল হয়ে ওঠে ভক্তি, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনকেন্দ্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণ টেম্পলে ‘ভক্ত প্রহ্লাদ’ মঞ্চস্থ

জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণ টেম্পলে ‘ভক্ত প্রহ্লাদ’ মঞ্চস্থ