আমেরিকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ

প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময়

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন
প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময়
হাটহাজারী, ১০ সেপ্টেম্বর : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি মায়ের শেষকৃত্যে উপস্থিত হন। এ সময় মায়ের মৃতদেহ দেখে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
জানা গেছে, ৭১ বছর বয়সী সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরীক ধামে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁদের আদি বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে।
মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে ছেলে চিন্ময় কৃষ্ণ দাসের উপস্থিতির জন্য তাঁর ভাই অঞ্জন কুমার ধর প্যারোলে মুক্তির আবেদন করেন। মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, “মায়ের শেষকৃত্যে ছেলের অংশগ্রহণের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল অনুমোদন করা হয়েছে।”
কারাগার সূত্রে জানা যায়, পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৫টা ৫ মিনিটে তাঁকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়। মায়ের মৃতদেহ দেখে এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষকৃত্যানুষ্ঠান শেষে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুণ্ডরীক ধাম থেকে তাঁকে পুলিশের নিরাপত্তায় পুনরায় চট্টগ্রাম কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় অনুসারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন

রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন