আমেরিকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা

প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময়

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন
প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময়
হাটহাজারী, ১০ সেপ্টেম্বর : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি মায়ের শেষকৃত্যে উপস্থিত হন। এ সময় মায়ের মৃতদেহ দেখে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
জানা গেছে, ৭১ বছর বয়সী সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরীক ধামে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁদের আদি বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে।
মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে ছেলে চিন্ময় কৃষ্ণ দাসের উপস্থিতির জন্য তাঁর ভাই অঞ্জন কুমার ধর প্যারোলে মুক্তির আবেদন করেন। মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, “মায়ের শেষকৃত্যে ছেলের অংশগ্রহণের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল অনুমোদন করা হয়েছে।”
কারাগার সূত্রে জানা যায়, পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৫টা ৫ মিনিটে তাঁকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়। মায়ের মৃতদেহ দেখে এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষকৃত্যানুষ্ঠান শেষে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুণ্ডরীক ধাম থেকে তাঁকে পুলিশের নিরাপত্তায় পুনরায় চট্টগ্রাম কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় অনুসারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বেলজিয়ামপ্রবাসী খালেদকে ঘিরে মিশিগানে তিলপাড়াবাসীর মিলনমেলা

বেলজিয়ামপ্রবাসী খালেদকে ঘিরে মিশিগানে তিলপাড়াবাসীর মিলনমেলা