আমেরিকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬

দুর্গোৎসবে মিশিগান কালীবাড়ির মঞ্চে মনোজ মিত্রের ‘ভেলায় ভাসে সীতা’ 

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:৫২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:৩৯:৫২ পূর্বাহ্ন
দুর্গোৎসবে মিশিগান কালীবাড়ির মঞ্চে মনোজ মিত্রের ‘ভেলায় ভাসে সীতা’ 
ওয়ারেন, ২ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর আয়োজনে এবার ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে মিশিগান কালীবাড়ি। ধর্মীয় আবেশ, পুরাণের গভীরতা ও মানবিক অনুভূতির মেলবন্ধনে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রখ্যাত বাঙালি নাট্যকার মনোজ মিত্র রচিত নাটক ‘ভেলায় ভাসে সীতা’।
আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় কালীবাড়ির হলরুমে নাটকটি মঞ্চস্থ হবে। এরই মধ্যে নাটকটির বেশ কয়েকটি মহড়া সম্পন্ন হয়েছে। দুর্গোৎসবের আনন্দের পাশাপাশি দর্শকদের সামনে রামায়ণের এক ভিন্নতর ব্যাখ্যা তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন মিশিগানের নাট্যপ্রেমী শিল্পীরা।
‘ভেলায় ভাসে সীতা’ শুধু রামায়ণের একটি পরিচিত আখ্যান নয়; নাটকটির কাহিনি গড়ে উঠেছে রামায়ণের মহাকাব্যিক পটভূমি এবং সীতার পাতালপ্রবেশের পরবর্তী সময়কে কেন্দ্র করে। পরিচিত রামকাহিনিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার মধ্য দিয়ে নাটকটি মহাকাব্যের একটি আধুনিক পুনর্মূল্যায়ন তুলে ধরে। পুরাণের আখ্যানের ভেতর দিয়ে ক্ষমতা, রাজনীতি, সম্পর্ক ও মানবিকতার নানা প্রশ্নও সামনে আসে।
নাটকে সীতার চরিত্রায়নেও রয়েছে ভিন্নমাত্রা। এখানে সীতা শুধু ঘরোয়া, নীরব বা সর্বংসহা নারী নন; তিনি প্রতিবাদী ও আত্মমর্যাদাসম্পন্ন এক নারী। ক্ষমতার অপব্যবহার এবং যুগে যুগে নারীর অবস্থানকে স্বার্থসিদ্ধির উপকরণ হিসেবে ব্যবহারের বিরুদ্ধে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। ফলে ‘ভেলায় ভাসে সীতা’ শুধু রামায়ণের পুনর্কথন নয়; এটি নারীর আত্মপরিচয়, মর্যাদা ও প্রতিবাদী সত্তারও এক শক্তিশালী নাট্যভাষ্য। 
বাদল মণ্ডলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তৃষা সাহা, রামআনুজ গোস্বামী, জনা দাশ, সজীব ঘোষ, বাদল মণ্ডল, অন্তরা অন্তি, দীপন চন্দ, পঙ্কজ রায় চৌধুরী, শিবদাশ সরকার, সুশীল দাশ, মিনাক্ষী দেবনাথ, কামনাশীষ দেবনাথ, দেবানজন দীপ, উৎফলা মণ্ডল, পিউলি চক্রবর্তী, সুরভি বণিক, প্রশান্ত দে, ঋষিকেশ দাসসহ আরও অনেকে।
শারদীয় দুর্গোৎসবের পবিত্র আবহে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মঞ্চে সীতার কাহিনি তুলে ধরার এই আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠতে পারে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা। ধর্মীয় আবেশ, বাঙালির নাট্যঐতিহ্য এবং পুরাণের চিরন্তন মানবিক আবেদন—সব মিলিয়ে মিশিগান কালীবাড়ির এবারের আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ

দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ