আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:৪৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৪৯:৫৭ অপরাহ্ন
টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩
টেক্সাস টাউনশিপ, ১৮ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন কিশোর।
কালামাজু কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, রবিবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে কালামাজুর কাছে টেক্সাস টাউনশিপে এ দুর্ঘটনা ঘটে। ম্যাটাওয়ান হাই স্কুলের পাঁচ শিক্ষার্থীকে বহনকারী একটি গাড়ি ওয়েস্ট আর অ্যাভিনিউ ধরে পশ্চিম দিকে যাওয়ার সময় সাউথ সেকেন্ড স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি গাছে ধাক্কা খায়।
ডব্লিউএমএমটি-টিভি (WMMT-TV) নিউজ চ্যানেল ৩-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলেই ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোর গুরুতর আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনায় নিহত ও আহত পাঁচজনই ম্যাটাওয়ান হাই স্কুলের শিক্ষার্থী। উড-টিভি (WOOD-TV)-তে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাটাওয়ান স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট র‍্যান্ডি ফ্লিনর বলেন, “অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে ম্যাটাওয়ান হাই স্কুলের পাঁচ শিক্ষার্থী একটি দুর্ঘটনার শিকার হয়েছে। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এ ঘটনায় প্রাণহানি ঘটেছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ডব্লিউএক্সওয়াইজেড-টিভি (WXYZ-TV, চ্যানেল ৭)-এর প্রতিবেদন অনুযায়ী, কালামাজু কাউন্টি শেরিফ অফিস এক বিবৃতিতে নিহত শিক্ষার্থীদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে আহত শিক্ষার্থী, তাদের স্বজন এবং ম্যাটাওয়ান হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের পাশে থাকার কথাও উল্লেখ করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। তবে রবিবার সন্ধ্যায় এ বিষয়ে মন্তব্যের জন্য কালামাজু কাউন্টি শেরিফ অফিসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল