আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

ভূমির অবৈধ দখলে জেল-জরিমানার বিধান

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০৩:০১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০৩:০১:০৬ পূর্বাহ্ন
ভূমির অবৈধ দখলে জেল-জরিমানার বিধান
ঢাকা, ২০ জুন : অবৈধভাবে জমি দখল করলে সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান রেখে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার ( ১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূমি অপরাধ হিসেবে অবৈধভাবে ভূমি হস্তান্তর, তথ্য গোপন, অবৈধভাবে ভূমি দখল বা প্রতারণার বিষয় উল্লেখ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে তার সাজা হিসেবে সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
আইনে বলা হয়েছে— ভূমি দখল করলে দুই বছর কারাদণ্ড ও আদেশ অমান্য করলে দুই বছরের সাজার বিধান রাখা হয়েছে। ভূমি দখলে কেউ সহযোগিতা করলে তিনি আইন অনুসারে অপরাধী বলে গণ্য হবেন। তার জন্যও সমপরিমাণ সাজার বিধান রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, ভূমি মালিকানা ও ব্যবহার আইনে এমন বিধানও রাখা হবে যেন বৃহৎ শিল্প স্থাপনে অকৃষি জমির সর্বোচ্চ সীমা কোনো বাধা না হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে বিশেষ আবেদনে সরকার অকৃষি জমির ঊর্ধ্বসীমার অতিরিক্ত শিল্প স্থাপনে অনুমোদন দিতে পারবে।
‘দলিলাদি যার, জমি তার’ এই ভাবনা থেকেই ভূমি অপরাধ আইনের খসড়া তৈরি করা হয়েছে বলে জানানো হয়। কেউ যত বছরই জোর করে কোনো জমি দখল করে রাখুক না কেন উপযুক্ত দলিল ছাড়া তিনি কখনই মালিকানার স্বীকৃতি পাবেন না। এই আইন প্রণয়নের পর জমি দখল সংক্রান্ত হয়রানি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এরপর ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটিতে বেশকিছু নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। যেমন কোনো ফসলি জমি থেকে বালু উত্তোলন করা যাবে না। যে নদী হুমকিতে পড়তে পারে সেখান থেকে বালু তোলা যাবে না। অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা যাবে। বালু পরিবহনের কারণে ওই সড়ক বা স্থাপনার ক্ষতি হলে জরিমানার ব্যবস্থা করা হবে।
এছাড়া লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২৩-এর খসড়ার চূড়ান্ত নাম অনুমোদন। বাংলাদেশ ও হংকং-এর মধ্যে দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে আজকের মন্ত্রিসভা। পাশাপাশি জাতীয় গ্রন্থাগার নীতি-২০২৩’— এর খসড়া অনুমোদন। একইসঙ্গে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩; অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার