আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর

ওয়ারেনে হোয়াইট ক্যাসলের সামনে হিট-অ্যান্ড-রান, চালক চলাতক

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
ওয়ারেনে হোয়াইট ক্যাসলের সামনে হিট-অ্যান্ড-রান, চালক চলাতক

ওয়ারেন, ৫ নভেম্বর : মিশিগানের ওয়ারেন শহরে একটি ফাস্ট-ফুড রেস্তোরাঁর সামনে গাড়ির ধাক্কায় ৩৩ বছরবয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্ট এইট মাইল রোড ও শেরউড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত ‘হোয়াইট ক্যাসেল’ রেস্তোরাঁর সামনে এক পথচারী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন—এমন খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে গিয়ে পুলিশ ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে রেস্তোরাঁর পার্কিং লটে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, কারও সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ওই ব্যক্তি একটি সেডান গাড়ির ধাক্কায় আহত হন। ঘটনার পর গাড়িচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনা কিংবা সন্দেহভাজন গাড়িচালক সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ওয়ারেন পুলিশ বিভাগের (৫৮৬) ৫৭৪-৪৭০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মিশিগানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ‘হিট-অ্যান্ড-রান’ (গাড়ির ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া) ঘটনার মধ্যে এটি সর্বশেষ।
এর আগে গত ২৬ অক্টোবর ডেট্রয়েটের পূর্বাঞ্চলে ইস্ট গ্র্যান্ড বুলেভার্ড ও ফ্রেডরিক স্ট্রিট এলাকায় গাড়ির ধাক্কায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। ওই ঘটনায় চালককে শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য পুলিশ ১ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।
এ ছাড়া গত সেপ্টেম্বরে হিউরন টাউনশিপের পেনসিলভানিয়া রোডে, হিউরন রিভার ড্রাইভ ও ওয়েইন রোডের মধ্যবর্তী এলাকায় গাড়ির ধাক্কায় ৬১ বছর বয়সী নিউ বস্টনের এক বাসিন্দা আহত হন। এ ঘটনায় রোমুলাসের এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে আগস্ট মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে প্লাইমাউথ ও এভারগ্রিন রোডের সংযোগস্থলে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। ওই ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে হোয়াইট ক্যাসলের সামনে হিট-অ্যান্ড-রান, চালক চলাতক

ওয়ারেনে হোয়াইট ক্যাসলের সামনে হিট-অ্যান্ড-রান, চালক চলাতক