আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০১:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০১:৫৫:০৬ পূর্বাহ্ন
আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা
সিয়াটল (ওয়াশিংটন), ৯ নভেম্বর: যুক্তরাষ্ট্রের সিয়াটলে দীপাবলি উদ্‌যাপনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকে হিন্দুবিদ্বেষী ও বর্ণবিদ্বেষী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগ উঠেছে দুই রক্ষণশীল কর্মীর বিরুদ্ধে। গত ৭ নভেম্বর সিয়াটল সেন্টার আর্মরিতে আয়োজিত ‘দিওয়ালি: লাইটস অব ইন্ডিয়া’ শীর্ষক উন্মুক্ত সাংস্কৃতিক উৎসবে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন জেক ল্যাং ও থমাস অ্যালেন।
অভিযোগ অনুযায়ী, তাঁরা অনুষ্ঠানে প্রবেশ করে একাধিক বিদ্বেষমূলক স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোর একটিতে লেখা ছিল, ‘সব ডট হেডকে দেশ থেকে বের করে দাও’ এবং অন্যটিতে, ‘খ্রিস্টানদের জায়গা হিন্দুরা দখল করছে, তা বন্ধ করো’।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুই ব্যক্তি উৎসবে অংশগ্রহণকারীদের মুখোমুখি হচ্ছেন। একপর্যায়ে উপস্থিত অন্যরা হস্তক্ষেপ করে তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল ঘটনাটিকে বর্ণবিদ্বেষী আচরণ হিসেবে নিন্দা করেছেন। কোয়ালিশন অব হিন্দুজ অব নর্থ আমেরিকা (CoHNA) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে শিশুরা যখন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছিল, তখন এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের বিঘ্ন ঘটানোর আশঙ্কার কথা উল্লেখ করে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সিয়াটলের এ ঘটনার ঠিক আগের দিনই হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্‌যাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে তাঁর হাতে ‘হনুমান চালিশা’র একটি প্রতিলিপিও তুলে দেওয়া হয়। অন্যদিকে, ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন অলিম্পিয়ায় প্রাদেশিক আইনসভা ভবনে ভারতীয় কনসাল জেনারেল ও সিনেটর মানকা ধিংড়ার সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন। ফার্গুসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চলতি রবিবারকে তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘আলোর উৎসব দীপাবলি’ হিসেবে ঘোষণা করেছেন।
তাৎপর্যপূর্ণভাবে, সিয়াটলের ঘটনার কয়েক দিন আগেই শিকাগোর কাছে একটি হিন্দু মন্দিরে গুলি চালিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, নাৎসি মতাদর্শে বিশ্বাসী ওই তরুণ মন্দিরে হামলার বিস্তারিত পরিকল্পনা করেছিল।
এর আগে গত ২ অক্টোবর ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে হিন্দু ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক আয়োজনে পরপর এমন ঘটনার পর প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা