আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:৩৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:৩৯:৫২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব
আটলান্টিক সিটি, ১০ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অন্নকূট উৎসব উদ্‌যাপিত হয়েছে।
গতকাল সোমবার আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউয়ের হিন্দু মন্দির এবং পেনরোজ অ্যাভিনিউয়ের প্রার্থনা হলে এ উৎসবের আয়োজন করা হয়।
অন্নকূট উৎসব গোবর্ধন পূজা নামেও পরিচিত। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অন্নকূটের তাৎপর্য নিয়ে আলোচনা, হরিনাম সংকীর্তন, সমবেত প্রার্থনা, ভজন ও কীর্তন।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়ার নতুন বৃন্দাবন থেকে আগত ব্রহ্মচারী শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি অন্নকূট উৎসবের ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন।
এ উপলক্ষে আটলান্টিক সিটিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পদের ভোগসামগ্রী নিয়ে মন্দির ও প্রার্থনাকেন্দ্রে সমবেত হন। দিনটি উপলক্ষে অনেক হিন্দু পরিবার বাড়ির প্রবেশদ্বার প্রদীপ ও রঙ্গোলি দিয়ে সাজিয়ে উৎসবে অংশ নেন।
পরে ভক্তদের মধ্যে অন্নকূটের মহাপ্রসাদ বিতরণ ও গ্রহণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব

আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব