আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই

ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:০৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:০৩:১১ পূর্বাহ্ন
ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
হবিগঞ্জ, ১৯ নভেম্বর : মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. নূরুল হক কবিরের মা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব ক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ ও শাকীল চৌধুরীর সহধর্মিণীর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়। মাহফিল পরিচালনা করেন কলেজ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী মুফতি জাহির আহমদ বেলালী।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সদস্য মো. নূরুল হক কবির, সাংবাদিক টিপু চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালীম, বদরুল আলম, জাকারিয়া চৌধুরী, শ্রীকান্ত গোপ, আজিজুর রহমান সায়েল, সৈয়দ সালিক আহমেদ, আখলাছ আহমেদ প্রিয়, নজরুল ইসলাম, নিরাঞ্জন গোস্বামী শুভ, এম সজলু, সাইফুল ইসলাম, লিমন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের ছোট ভাই অসীম দাশের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া