আমেরিকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর

একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা

  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা
ছবি : ২০২৬ সালের ২০ নভেম্বর, শুক্রবার। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পশ্চিম ডেট্রয়েটে ওকম্যান বুলেভার্ডে অবস্থিত ঐতিহাসিক ‘সেন্টস কনস্টানটাইন অ্যান্ড হেলেন গ্রিক অর্থোডক্স চার্চ’ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। একসময় গ্রিক-আমেরিকান সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনটির মিনার ভাঙছেন এক কর্মী/Max Reinhart, The Detroit News

ডেট্রয়েট, ২১ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক গির্জা ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছেন কর্মীরা।
‘হিস্টোরিক ডেট্রয়েট’-এর তথ্য অনুযায়ী, ওয়েস্ট শিকাগো স্ট্রিটের কাছে ৪৮০১ ওকম্যান বুলেভার্ডে অবস্থিত ভবনটি একসময় ‘সেন্টস কনস্টানটাইন অ্যান্ড হেলেন গ্রিক অর্থোডক্স চার্চ’ হিসেবে পরিচিত ছিল। ১৯৪৮ সালে নির্মিত এই গির্জাটি মূলত ওই এলাকার গ্রিক-আমেরিকান সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো।
২০১৩ সালে গির্জাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ভবনটির অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। গত ২০ নভেম্বর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজন কর্মী জ্যাকহ্যামার দিয়ে গির্জার একটি মিনার ভাঙছেন। এ সময় অন্য একজন কর্মী ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটাচ্ছিলেন।
‘হিস্টোরিক ডেট্রয়েট’-এর তথ্যমতে, স্থপতি আর্থার গ্রেগ জুনিয়র বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে গির্জাটির নকশা করেন। এক হাজার আসনবিশিষ্ট এই উপাসনালয়ের মেঝের নকশা ছিল গ্রিক ক্রসের আদলে। এর অন্যতম বৈশিষ্ট্য ছিল ৩৬ ফুট উঁচু তামার গম্বুজ। ১৯৫০ সালের ১৬ এপ্রিল গির্জাটি আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করা হয়।
গির্জাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রিক সম্প্রদায়ের বাসিন্দারা শহরতলির দিকে চলে যাওয়ায় ১৯৮৬ সালে গির্জাটির ধর্মসভা ওয়েস্টল্যান্ডে স্থানান্তরিত হয়। পরবর্তী সময়ে ডেট্রয়েটের এই সম্পত্তি ‘মারানাথা ক্রিশ্চিয়ান চার্চ’-এর কাছে বিক্রি করা হয়। ‘হিস্টোরিক ডেট্রয়েট’-এর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বেজ রঙের ইটের তৈরি ভবনটিতে গসপেল থিয়েটার, ‘পাওয়ার অব দ্য ওয়ার্ড মিনিস্ট্রিজ’ এবং ‘ফার্স্ট ট্যাবারনাকল অব ডেট্রয়েট চার্চ অব গড ইন ক্রাইস্ট’ পরিচালিত হয়েছে।
ডেট্রয়েট শহরের অনলাইন ডেমোলিশন পারমিট ডেটাবেসের তথ্য অনুযায়ী, ভবনটি ভেঙে ফেলার জন্য বর্তমান মালিক ‘মেট্রো লাইফ ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিজ’-কে অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে ৪৬ ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিল এশিয়ান কারি অ্যাওয়ার্ডস

যুক্তরাজ্যে ৪৬ ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিল এশিয়ান কারি অ্যাওয়ার্ডস