আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696

নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগপূর্তি উৎসব আজ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:১৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৩:৩৮ পূর্বাহ্ন
নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগপূর্তি উৎসব আজ
নিউইয়র্ক, ২৬ নভেম্বর : যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’-এর এক যুগ পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি নাইট ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের গুলশান ট্যারেস, ৫৯-১৫, ৩৭ অ্যাভিনিউতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি মো. শফি উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক সোহাগ আফছারের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সপরিবারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এক যুগ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি ও সদস্যসচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে ‘আলোকবর্তিকার উত্তরসূরি’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশিত হবে। স্মরণিকা প্রকাশনা কমিটির আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সদস্যসচিব মিয়া মোহাম্মদ আছকিরের তত্ত্বাবধানে প্রকাশিত স্মরণিকায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক লেখা, কবিতা ও নানা সৃজনশীল রচনা স্থান পেয়েছে। স্মরণিকাটি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি, অভিজ্ঞতা ও কলেজজীবনের নানা অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ-আড্ডার মধ্য দিয়ে এক যুগের পথচলা উদযাপন করবেন প্রাক্তন শিক্ষার্থীরা। সবশেষে থাকবে নৈশভোজ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক