আমেরিকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস

বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:৪৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:৪৯:২৬ পূর্বাহ্ন
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে
শুক্রবার, ২৭ নভেম্বর, বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনার পর ঘটনাস্থলে একটি মরদেহ ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা/Summer Ballentine, The Detroit News 

বার্মিংহাম, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলের কাছে শুক্রবার গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বার্মিংহাম পুলিশ জানিয়েছে, ফার্নডেলের ২১ বছর বয়সী এক যুবককে এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইনকস্টারের ২০ বছর বয়সী এক যুবককে হ্যান্ডগান দিয়ে গুলি করেন। শুক্রবার সকাল ১১টার দিকে ওল্ড উডওয়ার্ড এলাকার ৬০০ ব্লকে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
পুলিশের শুক্রবার বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলির ঘটনায় ওই ২০ বছর বয়সী যুবক নিহত হন। এ সময় কাছের একটি দোকানের ভেতরে থাকা এক নারীও সামান্য আহত হন।
ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও সন্দেহভাজন ব্যক্তি আগে থেকেই পরস্পরের পরিচিত ছিলেন। তবে নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের বিবৃতিতে বলা হয়, নিহতের পরিবারের প্রতি শ্রদ্ধা ও তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আপাতত তাঁর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পুলিশ বিভাগ।
তদন্ত শেষ হলে এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণাদি ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিসে পাঠানো হবে। সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে সন্দেহভাজনের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্তমানে জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নেই।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে

বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে