আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

বিচারের নামে প্রবাসীকে হাজতে ঢুকানো সেই ওসিকে বদলি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০৩:১৯:১৮ পূর্বাহ্ন
বিচারের নামে প্রবাসীকে হাজতে ঢুকানো সেই ওসিকে বদলি
চট্টগ্রাম,২৩ জুন (ঢাকা পোস্ট) : চট্টগ্রামে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার  আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
এর আগে, গত ১২ মে রাতে হাটহাজারী থানায় অর্থ লেনদেনের অভিযোগ নিষ্পত্তি করতে এক প্রবাসীকে থানায় ডেকে এনে হাজতে ঢোকানোর অভিযোগ ওঠে চট্টগ্রামের হাটহাজারী থানার ওসি রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৪ মে 'থানায় ডেকে প্রবাসীকে হাজতে ঢোকালেন ওসি' শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা গেছে, ওই ঘটনার ভুক্তভোগী প্রবাসী ইলিয়াস হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা। তিনি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী। ৮ মাস আগে তিনি তার শ্যালক তাজুল ইসলামকে সেখানে নিয়েছিলেন। তবে ভিসা জটিলতায় গত এপ্রিলে ইলিয়াস দেশে আসেন। এরপর তার শ্যালক ভিসা করিয়ে দেওয়ার নামে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে হাটহাজারী থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের তদন্তে ওই প্রবাসীর বাড়িতে যান থানার এক এসআই। উভয়পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠকও করেন। একপর্যায়ে বিষয়টি সমাধান করতে ওসি রুহুল আমিন উভয়পক্ষকে শুক্রবার রাতে হাটহাজারী থানায় ডাকেন। দীর্ঘক্ষণ বৈঠক চললেও বিষয়টি সুরাহা না হওয়ায় প্রবাসী ইলিয়াসকে হাজতে ঢুকিয়ে দেন ওসি। খবর পেয়ে থানায় আসেন প্রবাসীর স্ত্রী আরজু মনি। তিনি আসার পরও ওসি প্রবাসীকে ছাড়ছিলেন না। একপর্যায়ে তিনি জেলা এসপি এস এম শফিউল্লাহকে ফোন করে বিষয়টি জানান। এসপির হস্তক্ষেপে ছাড়া পান প্রবাসী ইলিয়াস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”