আমেরিকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায়

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৩ ০২:০৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৩ ০২:০৯:৫২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আযহা উদযাপিত
অ্যান আরবার, ৩০ জুন :  যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানগণ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
মিশিগান রাজ্যের অ্যান আরবর সিটির স্কাই লাইন হাই স্কুল মাঠে সকাল ৯ টায় বিভিন্ন দেশের মুসলিম পুরুষ এবং নারীরা পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন।
এছাড়া মিশিগানের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ষ্টার্লিং হাইটস, নভাই, ডিয়ারবর্ন, ইপসিল্যান্টি সহ অন্যান্য সিটিতে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা সহ অন্যান্য ষ্টেটে এবার ঈদ জামাত সকাল ৭টা থেকে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের  মুসল্লি ঈদের নামাজে শরিক হোন। বুধবার ঈদ হওয়াতে অনেকেই নামাজ শেষে কাজে যোগ দিতে হয়। তবে ঈদ জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিলো অনেক বেশি। নামাজ শেষে বিশ্বের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ঈদের নামাজ শেষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম নাগরিকরা তাদের নিকটস্থ পশু খামার বা স্লটার হাউজে গিয়ে তাদের পছন্দ মতো পশু কোরবানী করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’

ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’