আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৩ ০১:৩৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৩ ০১:৩৭:০৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে স্বাধীনতা দিবস উদযাপন
আটলান্টিক সিটি, ০৫ জুলাই : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও  আনন্দ আয়োজনে আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে আতশ বাজি পোড়ানো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, সংগীত অনুষ্ঠান ইত্যাদি। আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলো খদ্দেরদের মনোরঞ্জনের জন্য নানারকম মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে।

আটলান্টিক সিটিতে কেউ বেড়াতে এলে বোর্ডওয়াকে বেড়াতে যাবে না, তা হতেই পারে না। তাই আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে ছিল দিনমান কাদা থিকথিক ভিড়। বোর্ডওয়াক কেন্দ্রিক বিনোদনকেন্দ্রগুলো ছিল বিনোদন পিয়াসী মানুষদের ভিড়ে ঠাসা।আটলান্টিক মহাসাগরের বীচগুলোও ছিল সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারনায় মুখর। তাদের কেউ কেউ সার্ফিং করে, কেউবা সাঁতার কেটে,কেউবা জলকেলি করে, আবার কেউবা মহাসাগরের রূপসুধা উপভোগ করে দিন গুজরান করে। সন্ধ্যা নামতেই বোর্ডওয়াক জনারণ্যে পরিনত হয়, উপলক্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে আতশবাজি পোড়ানোর উৎসব।

আটলান্টিক সিটির অন্যতম বৃহৎ ক্যাসিনো ট্রপিকানা স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘকাল ধরে আতশবাজি পোড়ানোর অনুষ্ঠানের আয়োজন করে আসছে। স্থানীয় সময় রাত দশটায় সেই আতশবাজি পোড়ানো উৎসব শুরু হয়ে প্রায় দশ/পনেরো মিনিট পর্যন্ত চলে। নান্দনিক এই আতশবাজি পোড়ানোর উৎসবে অনেকেই সপরিবারে যোগ দেয়।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগেও বিভিন্ন আনন্দ আয়োজনে কমতি ছিল না। স্বাধীনতা দিবসের  উৎসব উদযাপনের ব্যস্ততায় কখন যে দিন পার হয়ে রাত নেমে আসে তা কারো খেয়ালই ছিল না। রাত নিশুতি হতেই একে একে নিভে আসে স্বাধীনতা দিবসের উৎসবের আনন্দ আলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন