আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

ওয়ারেনে শাহজালাল হালাল ফুড মার্কেটের উদ্বোধন শীঘ্রই

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১২:৩১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১২:৩১:০৯ পূর্বাহ্ন
ওয়ারেনে শাহজালাল হালাল ফুড মার্কেটের উদ্বোধন শীঘ্রই
ওয়ারেন, ১১ জুলাই :  মিশিগান রাজ্যের তৃতীয় বৃহত্তম সিটি ওয়ারেন। আর এই সিটিতে বাংলাদেশি আমেরিকানদের একটি উল্লেখযোগ্য অংশ বসবাস করেন। বাংলাদেশী অধ্যুষিত শহরটিতে শীঘ্রই একটি আধুনিক গ্রোসারি সুপার মার্কেট উদ্বোধন হতে যাচ্ছে। শাহজালাল হালাল ফুড  মার্কেট নামে এ গ্রোসারিটি ওয়ারেন সিটির মধ্য ভাগে প্রসিদ্ধ সড়ক রায়ান এবং ১২  মাইলের কর্নারে IONA  মসজিদের উত্তর দিকে উদ্বোধন করা হবে। বিশিষ্ট আমদানি রপ্তানি ব্যবসায়ী, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক এনআরবি ব্যবসায়ী হিসেবে সিআইপি সম্মাননা প্রাপ্ত কল্লোল আহমেদ এর কর্ণধার।
সবমিলিয়ে গ্রোসারি স্টোরটি পরিপাটি করে সাজানো হচ্ছে। স্বত্বাধিকারী কল্লোল আহমেদ এ প্রতিবেদককে জানিয়েছেন, শীঘ্রই স্টোরটি উদ্বোধন করা হবে । তিনি বলেন, অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্রোডাক্ট ক্রেতা সাধারণকে পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য। বাংলাদেশে  নিজস্ব ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাতকৃত মাছ, শাকসবজি, পরোটা, সিঙ্গারাসহ নানাবিধ মসলা এই দোকানের মাধ্যমে মিশিগানের ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছে দেবেন। পণ্যের গুণগত মান বজায় ও যথাসময়ে সরবরাহ নিশ্চিত করার জন্য ইতিমধ্যে সিটি অফ ডেট্রয়েটে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি ওয়ারহাউজ স্থাপন করেছেন।

তিনি বলেন, আমি বর্তমানে নিউইয়র্ক থাকলেও মিশিগান এক সময় পরিবার নিয়ে বসবাস করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। এখনো মিশিগানে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখন মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আমার হৃদয়ের টানে এই গ্রোসারি স্টোরটি খুলতে যাচ্ছি। তিনি আরও বলেন, মহামারী করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশি মিশিগানে এসেছেন। ফলে এখানে গ্রোসারির ব্যাপক চাহিদা রয়েছে। আমি তাদের ভোগ্যপণ্যের চাহিদা পূরণ করতে সচেষ্ট থাকবো। তিনি বলেন, আশা করি অতীতের মতো এখনো মিশিগান প্রবাসী বাংলাদেশীরা আমার পাশে থাকবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার