আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আজীবন সম্মাননা পেলেন আব্দুর রফিক 

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০৩:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০৩:৪৯:৪৯ অপরাহ্ন
আজীবন সম্মাননা পেলেন আব্দুর রফিক 
আটলান্টিক সিটি, ১৫ জুলাই : গত মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ মেলায় কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রফিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। সুদীর্ঘকাল ধরে কমিউনিটি সেবায় অসামান্য অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। আব্দুর রফিকের পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার ধলই গ্রামে ।
১৯৫৮ সালের চৌদ্দ ফেব্রুয়ারি বাবা মালেকুজামান ও মা জাহানারা বেগমের কোল আলো করে তিনি এই ধরাধামে আসেন। তিনি গ্রামের হাইস্কুলে পড়ালেখার পাট চুকিয়ে ১৯৭৩ সালে এসএসসি পাশের পর চট্টগ্রাম সরকারী কলেজে ভর্তি হ । ১৯৭৫ সালে এইচএস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাজনীতি বিজ্ঞান বিষয়ে সম্মান সহ এম এ ডিগ্রি অর্জন করেন।
স্কুলে অধ্যয়নের সময় রাজনীতির ভূত তাঁর মাথায় চেপে বসে, তাই ছাত্র জীবনে তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি ইউনিয়ন, থানা, জেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মুখ সারির নেতা হিসাবে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ঊনসত্তর সালের গনঅভ্যুত্থানে তাঁর সদর্প বিচরনে রাজপথ প্রকম্পিত হয়। ১৯৭১ সালে বাংগালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।  ঊনসত্তরের গনঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ তাঁর মনে গভীর রেখাপাত করে, যে কারনে পরবর্তীতে তিনি স্বাধীন বাংলাদেশের সকল প্রগতিশীল কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
১৯৮৬ সালে তিনি অভিবাসীর মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার পর স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির প্রতিষ্ঠাতা সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে নিজ কর্মদক্ষতা ও নেতৃত্বগুণে  বর্তমানে তিনি  সংগঠনের ট্রাস্টি বোর্ডের সভাপতির গুরুদায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য পদ লাভ করে তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্বগুনে দু’দুবার সভাপতির গুরুদায়িত্ব পালন করেছেন।
আব্দুর রফিক দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি ভেটনর ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত কমিটি পারসন হিসাবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। দীর্ঘকাল ধরে কমিউনিটি সেবায় তাঁর ভূমিকা বেশ প্রণিধানযোগ্য। বিশেষ করে করোনাকালীন সময়ে কমিউনিটি সেবায় তাঁর ভূমিকা আজো সবার মুখে মুখে ফেরে। আব্দুর রফিক স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে ভেটনর শহরে দিনাতিপাত করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি