আমেরিকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ০১:৪২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ০১:৪২:২১ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আটলান্টিক সিটি, ১৬ জুলাই : নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে। গত ১১ জুলাই, মংগলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেলায় প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। সাউথ জার্সির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত  যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ ও ‘এ-বি অনার রোল’ পেয়েছে এই অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
কাজী লিটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে আলম,  ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান, বাংলাদেশ মেলার আহবায়ক আবু নসর, সদস্য সচিব এম রহমান বাবুল, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক প্রমুখ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বাংলাদেশ মেলার আয়োজক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি সন্তানদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’  নাম প্রকাশ না করার শর্তে একজন কৃতি শিক্ষার্থীর বাবা বলেন, ‘বাংলাদেশ মেলায় আমার মেয়ে সংবর্ধিত হওয়ায় অভিভাবক হিসেবে আমি গর্বিত। এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, তাঁরা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে।’
সংবর্ধনা কমিটির প্রধান কাজী লিটনের নেতৃত্বে শিপন সাখাওয়াত,সৈয়দ শহীদ,শহীদুল্লাহ সংবর্ধনা অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।  প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য অনুপ্রেরনাদায়ী এই সম্বর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল  সোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল  সোসিয়েশনের অভিষেক সম্পন্ন