আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত

ইন্ডিয়ানায় সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাংলাদেশি গবেষক অনিক পাল

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ০১:৪২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ০১:৪২:৪০ পূর্বাহ্ন
ইন্ডিয়ানায় সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাংলাদেশি গবেষক অনিক পাল
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

ওয়েস্ট লাফায়েত (ইন্ডিয়ানা), ২২ জুলাই : ‘সেতু থেকে ঝাঁপ’ দিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন পারড্যু ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষক অনিক পল। ওয়েস্ট লাফায়েট পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই ওয়াবাশ নদীতে ঝাঁপ দেন ৩১ বছর বয়সী অনিক পাল। নজরদারি ভিডিওতে পালকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। এক সপ্তাহ অনুসন্ধানের পর, পুলিশ উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে। তবে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্ত চলবে বলে জানানো হয়েছে।
অনিক পাল ইন্ডিয়ানা রাজ্যের পশ্চিম লাফায়েতের পারড্যু বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দারিদ্র্য জয় করে এগিয়ে যাওয়া অনিক পাল তুখোড় মেধাবী ছিলেন। পরিবারে আছেন দুই বোন আর মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা শেষ করে ২০১৬ সেই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কোভিডের মধ্যেই ২০২১ সালের আগস্টে পার্ডু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পান তিনি। ঢাকায় বেড়ে উঠা অনিক নিখোঁজ হওয়ার মাত্র ২৫ দিন আগে বাংলাদেশ থেকে পার্ডুতে ফিরেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম