আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

মৃন্ময়ী রায়ের সুইট সিক্সটিন জন্মদিনে জমকালো আয়োজন 

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ১২:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৩:১২:৩৯ পূর্বাহ্ন
মৃন্ময়ী রায়ের সুইট সিক্সটিন জন্মদিনে জমকালো আয়োজন 
ওয়ারেন, ২৪ জুলাই  : ১৬ বছরে পদার্পণ করেছে মৃন্ময়ী রায়। আর তাই  নাচ-গান আর কেক কাটার মধ্য দিয়ে পালন করা  হয়েছে তার সুইট সিক্সটিন-র জন্মদিন। মৃন্ময়ী রায়ের পিতা ওয়ারেন সিটির বাসিন্দা কমিউনিটি ব্যক্তিত্ব মৃদূল রায় এবং  তনুশ্রী রায়ের কন্যা ।
মৃন্ময়ী রায় ষোড়শী হয়েছেন সম্প্রতি। এজন্য বাবা-মা গত শনিবার (২২ জুলাই) রাতে ক্লিনটন টাউনশীপের ইম্পেরিয়াল হাউসে আয়োজন করেন সুইট সিক্সটিন অনুষ্ঠানের। এর আগে অনুষ্ঠানে আগত অতিথিদের বাড়ি বাড়ি ঘুরে বিলি করা হয়েছিল সুইট সিক্সটিন-র জন্মদিনের  নিমন্ত্রণ কার্ড। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রা যোগ দিয়েছেন।জন্মদিনের জমজমাট জমকালো অনুষ্ঠানের একপর্যায়ে দলবদ্ধভাবে ফটোসেশনে অংশ নেন সবাই। অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার মেন্যুতে ছিল নানা আইটেম। পাশাপাশি ছিল নাচ, গানের আয়োজনও। এতে মনোমুগ্ধকর পারফর্মে অংশ নেন স্থানীয় শিল্পীরা।

গ্রুপ নৃত্য পরিবেশন করেন আনিকা, চন্দনা, প্রত্যুষা, অশ্মি, কর্ন, নিহি, তৃনা, গুনগুন, স্নেহা, নিতু, ত্রিধা এবং তৃনা। অপর গ্রুপ নৃত্যে কৃষ্ণা, তৃনা, কর্ণ, পিহু, অশ্মি, ত্রিধা, তিন্নি, সাথী, শিনহা, ও অন্যনা অংশ নেন। একক নৃত্য পরিবেশনর করেন দেবরতি। দ্বৈত নৃত্য পরিবেশন করেন অদিতি এবং পৃথিকা, সাথী এবং তিন্নি, ত্রিধা এবং অদিতি,  স্নেহা এবং অন্যনা। গান পরিবেশন করেন ঐশী ধর। অতিথি শিল্পী মহুয়া পারিয়াল নেচে গেয়ে দর্শক শ্রোতাদের মন জয় করেন। সবশেষে জন্মদিনের কেক কাটেন মৃন্ময়ী রায়।
মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় মেয়েদের ষোড়শ জন্মদিন “সুইট সিক্সটিন” হিসেবে উদযাপিত হয়। এটা এখানকার সংস্কৃতি। মেয়ের বয়স ১৫ পেরুলেই ব্যয়বহুল অনুষ্ঠান করেন পিতামাতা। যাতে তাদের মেয়ে একদিনের জন্য হলেও রাজকন্যা হয়ে থাকে। অনুষ্ঠানটি মূলত মেয়েদের দ্বারা অনুষ্ঠিত হওয়ার চল রয়েছে, তবে ছেলেরাও উদযাপন করতে পারে। তারা তাদের বন্ধুদের সাথে একটি অনানুষ্ঠানিক ভিত্তিতে উদযাপন করে। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে হচ্ছে একজন কিশোর অথবা কিশোরীর ১৬ বছর হওয়ার পর তাকে বিনোদিত করা। একজন মানুষের জীবনে যতগুলো জন্মদিনই পালন করা হোক না কেন, ১৬তম জন্মদিনটি একটু জমকালো করে উৎযাপন করার চল রয়েছে মার্কিন মুল্লুকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ