আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা

বিদায়বেলায় ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদলেন দিনমজুর 

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ১২:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৩ ১২:৩৮:১৪ অপরাহ্ন
বিদায়বেলায় ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদলেন দিনমজুর 
কুড়িগ্রাম, ৩১ জুলাই (ঢাকা পোস্ট) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের বিদায়বেলায় তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন ইসমাইল হোসেন (৬৩) নামে এক দিনমজুর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও ছলছল চোখে তাকিয়ে থাকতে দেখা যায়। সোমবার (৩১ জুলাই) এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ইউএনওকে বুকে জড়িয়ে কান্না করা বৃদ্ধের বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের খামারটারী চন্দ্রখানা গ্রামে। পেশায় তিনি একজন দিনমজুর বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউএনও সুমন দাস ২০২১ সালের ২৫ এপ্রিল ফুলবাড়ী উপজেলায় যোগদান করেন। দীর্ঘ দুই বছর তিন মাস উপজেলায় তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। তিনি কুড়িগ্রাম জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত। উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতেন ইউএনও সুমন দাস। সোমবার তার শেষ কর্মদিবস ছিল। তার পরবর্তী কর্মস্থল পরিকল্পনা মন্ত্রণালয়। তার বিদায়বেলায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন অফিস, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার উপস্থিত ছিল।
দিনমজুর ইসমাইল হোসেন বলেন, স্যার খুব ভালো মানুষ। স্যার সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা আমাকে দিয়েছে। অনেক সাহায্যও করেছে আমার পরিবারকে। আমি যখন তখন স্যারের রুমে যেতাম। স্যার এখান থেকে চলে যাবে শুনে আসছি। স্যারকে দেখে চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমি স্যারকে আমার বুকে জড়িয়ে ধরেছি, কেঁদেছি। স্যারও আমাকে ধরেছে। আল্লাহ পাক যেন স্যারকে সব সময় ভালো রাখেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, আমি এই উপজেলায় দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছি। এই উপজেলার জন্য সব সময় শুভ কামনা থাকবে। ফুলবাড়ীর মানুষ যেন আরও বেশি বেশি সরকারি সেবা পায় এই প্রত্যাশা করি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল