আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

রংপুরের মঙ্গা দূর করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ১১:৩১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ১১:৩১:২৮ পূর্বাহ্ন
রংপুরের মঙ্গা দূর করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী
রংপুরে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ছবি : সংগৃহীত

ঢাকা, ২ আগস্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় এসে রংপুরের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার আসলে মঙ্গা থাকে না। আর কখনই রংপুরে দুর্ভিক্ষ বা মঙ্গা আসবে না।
বুধবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে রংপুরের জিলা স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন। এ সময় স্লোগানে স্লোগানে নেতা-কর্মীরা তাকে বরণ করে করে নেন। জনসভাস্থলে গিয়ে শুরুতেই শেখ হাসিনা প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এসে রংপুরের মঙ্গা দূর করেছে। রেললাইনসহ বিদ্যুৎ, গ্যাসের লাইন, রাস্তাঘাটের উন্নতি আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। মা-বোনেরা ঘরে বসে চিকিৎসা পাচ্ছে।
তিনি বলেন, আমরা সারাদেশের ভূমিহীন মানুষদের ঘর করে দিচ্ছি। রংপুর বিভাগে কোথাও ভূমিহীন থাকবে না। আওয়ামীলীগ সরকার তাদের সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে। স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করে দিয়েছি। আমরা চাই যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে। শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করে। তারা ক্ষমতায় লুটপাট ছাড়া কি করেছে। দেশের উন্নয়নের জন্য তারা কিছু করেনি। একমাত্র নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন নদী খনন করেছি। সড়ক ও ব্রিজ নির্মাণ করেছি। তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করে দিবো। এছাড়া রংপুর সুগার মিল চালু করণ, রংপুর বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি পণ্য সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
রংপুরের সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মুচলেকা নিয়ে লণ্ডনে পালিয়ে যাওয়া নেতা হলো তারেক রহমান। আরেক নেতা খালেদা জিয়ার যোগ্যতা কি আছে। এতিমের টাকা আত্মসাৎ করে তিনিও আজ নির্বাচনের যোগ্যতা হারিয়েছেন। তাদের আর নেতা কে। আমাদের নেতা শেখ হাসিনা। আন্দোলন, নির্বাচনের নেতা শেখ হাসিনা। আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে। রাজপথেই ফয়সালা হবে।
কাদের আরও বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। আর পারবে না। সোহরাওয়ার্দীতে তাদের হাটু ভেঙে গেছে। বুধবার (২ আগস্ট) বেলা ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর জনসভার কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এর আগে মহাসমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১টা ১৩ মিনিটে রংপুরে পৌঁছেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হ্যালিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে সার্কিট হাউসে যান তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জনসমাবেশে যোগ দেন।
 মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করার পর বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন (বকুল)।
তারও আগে বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ অনেকে।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন