আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৪:১২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৪:১২:৪৪ পূর্বাহ্ন
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন
লন্ডন, ০৬ আগস্ট :  বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় ইষ্টলন্ডনের ব্রাডি আর্টসেন্টারে কর্মসূচির অংশ হিসেবে হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী মাহফুজা রহমানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে শহীদ শেখ কামাল ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। এরপর যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শেখ কামালের গৌরবময় ও সংগ্রাম গাঁথা জীবনের উপর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এছাড়া সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কমিউনিটি নেতা সুলতান মাহমুদ শরীফ, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সৈয়দ মোজাম্মিল আলী, উদয় শংকর দাস প্রমুখ।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ ক্রীড়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে শহীদ শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন শেখ কামাল এসব গুণাবলী তার পরিবার থেকে পেয়েছেন যা তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে, হাইকমিশনার জাতির জনকের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানির এডিসি ছিলেন, হাইকমিশনার বলেন, শহীদ শেখ কামালের স্বপ্ন জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলি বাঙালী জীবনের আদর্শ হিসেবে প্রতিফলিত হচ্ছে। 

এবছর হাইকমিশনের পক্ষ থেকে তরুন প্রজন্মের তিনজন ব্রিটিশ বাংলাদেশীকে ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখায় শেখ কামাল ডায়াসপারা এওয়ার্ড দেয়া হয়। এওয়ার্ড প্রাপ্তরা হলেন হামজা চৌধুরী, প্রীতম দাস ও নাদিয়া আলী। উক্ত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গন, রাজনৈতিক, কমিউনিটির নেতৃবৃন্দ সহ সংবাদকর্মীরা ও এপ্রজন্মের অনেক শিশুকিশোররা উপস্থিত ছিলেন। সবশেষে হাইকমিশনার অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নৈশভোজের আমন্ত্রণ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন