আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা সম্পন্ন

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০২:২৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০২:২৮:১৩ পূর্বাহ্ন
নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা সম্পন্ন
আটলান্টিক সিটি, ১১ আগস্ট : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী  হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা গত ৭ আগষ্ট , সোমবার সকালে তীর্থযাত্রা উপলক্ষে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দুদের পবিত্র ধর্মীয় তীর্থস্থান ‘নিউ বৃন্দাবন’ এ গমন করেন। পুণ্যার্থীদের বৈদিক মন্ত্র ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে তীর্থযাত্রার শুভ সূচনা হয়। যাত্রা পথে পুণ্যার্থীরা মালা জপ, হরিনাম সংকীর্তনসহ বৈদিক মন্ত্র ও পবিত্র গীতা থেকে পাঠ করেন।

তীর্থগতিরসম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ।

তীর্থযাত্রার আয়োজকদের সূত্রে জানা গেছে, তিন হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক রূপের লীলাভূমি, ধর্মীয় পীঠস্থান ‘নিউ বৃন্দাবন’ এ পুণ্যার্থীরা গিয়েছিলেন “অমৃতের সন্ধান” পেতে । “নিউ বৃন্দাবন”এ পুণ্যার্থীরা মালা জপ, পূজার্চনা, কীর্তন, ভজন, হরিনাম সংকীর্তনের মাধ্যমে নিউ বৃন্দাবন পরিভ্রমণ, প্রসাদ গ্রহণসহ  বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহন করেন। 

“ তীর্থ পরিক্রমা পূণ্য অর্জনের একটি অন্যতম মাধ্যম। মনে ধর্মভাব জাগলে নৈতিকতার বহিঃপ্রকাশ এমনিতেই ঘটে, আর তাতে উপকৃত হয় সমাজ, সংসার। সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে তীর্থভ্রমণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই উপলব্ধি থেকেই তীর্থভ্রমণের আয়োজন “ - জানান আয়োজকদের অন্যতম আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার।

আয়োজকরা জানান, এই তীর্থযাত্রা  প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হবে। গত ৯ আগষ্ট , বুধবার পুণ্যার্থীরা  নিউ বৃন্দাবন থেকে ফিরে আসেন। ওইদিন সকালে নিউ বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাশ তীর্থযাত্রীদের বিদায় জানান। কৃষ্ণভক্ত  তৃপ্তি সরকার , দীপংকর মিত্র,প্রদীপ দে, সুনীল দাশ,শ্যামল চক্রবর্তী, আন্না  মিত্র , সজল চক্রবর্তী, দীপা দে, রুমী মল্লিক, গঙ্গা সাহা, রতন ভট্টাচার্য, সজল দাশ, সুপ্রীতি  দে, ধীমান পাল প্রমুখের যথাযথ কর্মোদ্যোগে তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সুমন মজুমদার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক