আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের “কবি প্রণাম” অনুষ্ঠান 

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০১:১০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০১:৩৫:২২ পূর্বাহ্ন
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের “কবি প্রণাম” অনুষ্ঠান 
আটলান্টা, ১২ আগস্ট : জর্জিয়া রাজ্যের আটলান্টার শ্যামলী কমিউনিটি ভবন মিলনায়তনে লীলাবতী সংগীত নিকেতনের উদ্যোগে ‘কবি প্রণাম’ শীর্ষক অনুষ্ঠান গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। লীলাবতী সংগীত নিকেতন প্রতিবছর কবি প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করে থাকে। 

তারই ধারাবাহিকতায় এবছর এই বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায়  লীলাবতী সংগীত নিকেতনের  ছাত্র-ছাত্রীসহ স্বনামধন্য গুণী শিল্পী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিকাররা রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং আলোচনায় অংশ নেন।  লীলাবতী সংগীত নিকেতনের কর্ণধার চন্দ্রশেখর দত্তের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

কবি প্রণাম অনুষ্ঠানে কবির সৃষ্টি থেকে তুলে নেওয়া হয় পূজা, প্রেম ও প্রকৃতির গান। আর তাতে কন্ঠের মাধুর্যে শ্রোতাদের বিমোহিত করেন সংগীত শিল্পী অনন্যা দাস, অশোক সরকার, আকাশলীনা সায়েদ, চন্দ্রিমা ভট্টাচার্য্য, তাহমিদ রহমান, দেবারতি দত্ত, নীল মজুমদার, প্রবীর ভট্টাচার্য্য, ফারাহ মোয়াজ্জেম চৌধুরী, বিস্বরূপ বোস, রিশিমা সাহা মিঠাই, শুভ্র দাস গুপ্ত, শ্রীপর্ণা দাস, শ্রীয়ানা দাস গুপ্ত, সাজিয়া রহমান, সুভদ্র গুপ্ত, সোমা দাস গুপ্ত, স্বরূপ নন্দী।

সংগীত শিল্পীদের গান পরিবেশনের ফাঁকে ফাঁকে নৃত্যের ঝংকার তোলেন কঙ্কনা দাস, তন্দ্রিমা দেবনাথ, বিপাশা সেন, রিয়া ঘোষ, সংযুক্তা রায়, সর্বানী সমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ও আবৃত্তিতে ছিলেন জয়শ্রী চৌধুরী, অমর্ত্য সমাদ্দার, সংগীতা নন্দী। শিল্পীদেরকে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ব্যাসদেব সাহা রানা, নাবীল রহমান, অরিন্দম চৌধুরী, এম এইচ আকমল, অমিতাভ সেন। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সংযুক্তা রায় ও সঙ্গীত পরিচালনায় ছিলেন চন্দ্রশেখর দত্ত।

ওইদিন রবীন্দ্রপ্রেমীদের ভিড়ে  মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। শ্রোতারা সবাই নিমগ্ন হয়ে  রবীন্দ্র গানে, নাচে ও কবিতায় অবগাহন করেছে। তাঁরা অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজকদের টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন