আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

শিক্ষকের ছুড়ে মারা বেতে চোখ হারানোর শংকা ক্ষুদে শিক্ষার্থীর

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ১২:০৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ১২:০৮:৪০ অপরাহ্ন
শিক্ষকের ছুড়ে মারা বেতে চোখ হারানোর শংকা ক্ষুদে শিক্ষার্থীর
মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ আগস্ট : মাধবপুরে শিক্ষকের ছুড়ে মারা বেতের আঘাতে মেহেদী হাসান (৪) নামে প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থীর চোখ গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় শিশুটিকে বুধবার রাতে ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
অভিযোগ সূত্রে জানা যায়- বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলা
কালিন সময়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগম দুষ্টুমি করার অভিযোগে শ্রেণীকক্ষে অবস্থানরত মেহেদি হাসানকে লক্ষ্য করে  তার হাতে থাকা বাঁশের বেত ছুড়ে মারেন। এটি মেহেদি হাসানের ডান চোখে গিয়ে আঘাত করে। এতে মেহেদি হাসানের চোখ রক্তাক্ত জখম হয়। পরে তার স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ আগারগাও চক্ষু ইন্সষ্টিটিউটে রেফার করেন। ওই সময় মাধবপুরে একটি মতবিনিময় সভায় অবস্থানরত জেলা প্রশাসক দেবী চন্দ্র ঘটনা শুনে বিষয়টি তদন্ত করে দায়ি শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ওই কাস্টারের দায়িত্বরত সহকারি শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল গিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়ার পর সরেজমিনে গিয়ে তদন্ত করে এসেছেন।  উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, তদন্ত করে শিক্ষিকা মোর্শেদা বেগম মেহেদী কে বেত ছুড়ে মেড়েছে এর সত্যতা পাওয়া গেছে। এসংক্রান্ত একটি প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার নিকট পাঠিয়েছি। প্রতিবেদন দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে। আহত মেহেদী হাসানের বাবা মোতালিব মিয়া চিকিৎসকদের বরাত জানান বৃহস্পতিবার দুপুরে আড়াই ঘন্টা ব্যাপী মেহেদি হাসানের চোখের অস্ত্রোপচার হয়েছে। অবস্থা ভালো নয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকের বরাদ দিয়ে তিনি জানান ছেলের চোখ ভাল হওয়ার আশা নেই। এ চোখ অন্ধ হয়ে যেতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক