আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

ড.মাসুদুল হাসান হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:৩৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:৩৯:৪৩ পূর্বাহ্ন
ড.মাসুদুল হাসান হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ
হবিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি : হবিগঞ্জের বৃন্দাবন সরকারী কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন ড. মো. মাসুদুল হাসান। বৃহস্পতিবার তিনি এই কলেজে যোগদান করেন। এর আগে তিনি একই কলেজে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছিলেন।
হবিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান পৃথিবীর বৃহত্তম গ্রাম হবিগঞ্জের বানিয়াচংয়ের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রহমান ছিলেন একজন সরকারি চাকুরে এবং মাতা ছিলেন ধর্মপ্রাণ মহীয়সী নারী। তিনি শাহজীবাজার পিডিবি হাইস্কুল থেকে এস এস সি ও সিলেট এম সি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ এস সি পাসের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। স্নাতকোত্তর শ্রেণিতে তাঁর গবেষণার হাতেখড়ি হয় এবং এরই ধারাবাহিকতায় তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
পরবর্তীতে তিনি পৃথিবীর অন্যতম সম্মানজনক জার্মানীর হুমবোল্ড ফেলোশীপ লাভ করেন এবং একাধিক পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি একজন বিখ্যাত “ন্যাচারাল ফাইবার পলিমার কম্পোজিট এবং বায়োম্যাটেরিয়াল” বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত গবেষণায় পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল বিজয়ীদের সাথে কাজ করেন। ইতোমধ্যেই এই কৃতি শিক্ষাবিদের দশটি বই এবং ৬০টির বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতনামা জার্ণালে প্রকাশিত হয়েছে। 
আপাদমস্তক শিক্ষক ও গবেষক প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান ২০১৮ ও ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় কতৃক সেরা শিক্ষকের সম্মাননা পেয়েছেন। বিভিন্ন প্রশিক্ষণ ও কনফারেন্সে অংশগ্রহণের জন্য তিনি কানাডা, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহুদেশ ভ্রমণ করেছেন।
প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। তাঁর এই পদায়নে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিক্ষা ক্ষেত্রে বৃন্দাবন সরকারি কলেজকে “সেন্টার অব এক্সিলেন্স” করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন