আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মাধবপুর পাহাড়ে রাখাল বাবুল হত‍্যার রহস‍্য উদঘাটন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৩ ১০:৫৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৩ ১০:৫৯:৫১ পূর্বাহ্ন
মাধবপুর পাহাড়ে রাখাল বাবুল হত‍্যার রহস‍্য উদঘাটন
মাধবপুর (হবিগঞ্জ) ২৪ আগস্ট : মাধবপুরের রঘুনন্দন পাহাড়ে রাখাল বাবুল মিয়া (৪৫) হত‍্যার রহস‍্য উদঘাটন হয়েছে। গতকাল বুধবার দুপুরে  মাধবপুর চুনারুঘাট সার্কলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রর্বত্তীর তত্ত্বাবধানে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন সহ একদল পুলিশ  চুনারুঘাট উপজেলার কালীনগর গ্রামের লাল মিয়াকে (৪৫) গ্রেফতারের পর বাবুল হত‍্যার রহস‍্যের জট খুলে। লাল মিয়া চুনারুঘাট উপজেলার  কালিনগর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। বৃহস্পতিবার বিকালে লাল মিয়া আদালতে হত‍্যার স্বীকারোক্তি দিয়েছে।
মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া গত ১৫ জুলাই সকালে রঘুনন্দন পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যান। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেননি। পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার স্ত্রী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড়ের বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং লাশটি বাবুল মিয়ার বলে শনাক্ত হয়। এই হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করে। অবশেষে বুধবার  রাতে লাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে লাল মিয়া উক্ত ঘটনার সাথে জড়িত বলে স্বীকারেক্তি প্রদান করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই দ্বীন মোহাম্মদ আসামী লাল মিয়াকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  ফখরুল ইসলামের আদালতে হাজির করেন।  বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন লাল মিয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু