আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মাধবপুরের তরুণীকে ঢাকায় নিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
মাধবপুরের তরুণীকে ঢাকায় নিয়ে ধর্ষণ
মাধবপুর, (হবিগঞ্জ) ২৮ আগস্ট :  উপজেলার ভান্ডারুয়া জামালপুর গ্রামের হতদ্ররিদ্র পরিবারের এক তরুনীকে ঢাকায় পোশাক কারখানায় লোভনীয় চাকরির প্রলোভন দিয়ে ঢাকার এক হোটেলে আটকে রেখে রাতে ধর্ষণ করেছে দুই যুবক। ধর্ষণের পর ওই
তরুনীকে হোটেলে বিক্রি করার অভিযোগ করেছে ভুক্তভোগী ওই তরুনী। সোমবার দুপুরে দুস্কৃতিকারীদের কবল থেকে ওই তরুনী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছে। তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ওই তরুনীর অভিযোগ মাধবপুর উপজেলার ভান্ডারুয়া জামালপুর গ্রামের জাহেদ মিয়ার ছেলে নয়ন মিয়া (২৫) একই গ্রামের তরুনীকে ঢাকায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে গত ২৩ আগস্ট বাড়ি থেকে নিয়ে যায়। ওই দিন রাত ১০ টায় ঢাকার একটি হোটেলে ওই তরুণীকে নিয়ে রাত্রি যাপন করে। রাতের বেলা নয়ন ও হোটেলের এক ছেলেকে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সকালে তাকে ওই হোটেলে রেখে পালিয়ে যায়। হোটেলের মধ্যে বাড়ি ফিরতে কান্নাকাটি শুরু করলে হোটেলের এক নারী তাকে জানায় নয়ন তাকে হোটেলে তাকে বিক্রি করে চলে গেছে। তাকে বাচঁতে হলে লুকিয়ে পালিয়ে যেতে হবে। পরে হোটেল থেকে
পালিয়ে অনেক কষ্ট সহ্য করে বাড়িতে ফিরে আসে। তরুনীর পিতা জানান, তার মেয়েকে নয়ন কৌশলে চাকরির কথা বলে বাড়ি থেকে নিয়ে তার সর্বনাশ করেছে। এখন এ বিষয়ে মামলা করতে গেলে তাদের ঢাকায় যেতে হবে। তিনি বলেন, যারা আমার মেয়ের এমন সর্বনাশ করেছে তাদের  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অসুস্থ মেয়েকে সোমবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনার স্থল সম্ভবত ঢাকা যাত্রাবাড়ি এলাকা। তবে অপরাধের ঘটনাস্থল যেহেতু ঢাকায় তাই সংশ্লিষ্ট থানায় ভুক্তভোগীকে অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু