আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

প্রয়াত ফুটবলের রাজা পেলে

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:৫৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:৫৩:০৮ পূর্বাহ্ন
প্রয়াত ফুটবলের রাজা পেলে

সাও পাওলো, ২৯ ডিসেম্বর : : ৮২ বছর বয়সে প্রয়াত ফুটবল সম্রাট পেলে। বৃহস্পতিবার  স্থানীয় সময় বিকাল ৩টা ২৭ মিনিটে  তাঁর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পেলে। একমাসেরও বেশি সময় ধরে ব্রাজিলের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। তবে শেষ রক্ষা হল না। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতেছেন পেলে। অসুস্থ থাকায় কাতার বিশ্বকাপের সময় তাঁকে দেখা যায়নি।

পেলের পূর্ণ নাম এডসন আরন্তেস ডো নাসিমেন্টো। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন পেলে। ১৬ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলেন তিনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। এর মধ্যে তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় তিনি।  বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।
মাঝখানে তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটেছিল। পরে নিজেই জানান, সেটা গুজব। তবে গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন হাসপাতালে ভিড় করছিলেন। আজ তার মেয়ে কেলি সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে। কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। এবার ফুটবল হারাল তাঁর সম্রাটকে। বিশ্বজুড়ে পেলের জনপ্রিয়তা আকাশ ছোয়া। পেলের খ্যাতি এমন ছিল যে, তার কারণে ১৯৬৭ সালে নাইজেরিয়ার একটি গৃহযুদ্ধে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। ১৯৯৭ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী