আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিব মন্দিরে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ০৪:০৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ০৪:০৬:০১ পূর্বাহ্ন
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিব মন্দিরে প্রস্তুতি সভা
ওয়ারেন, (মিশিগান) ০৪ সেপ্টেম্বর : পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গতকাল বিকেলে শিব মন্দির টেম্পল অব জয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তপন শিকদার। স্বদেশ রঞ্জর সরকারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাখী রঞ্জন রায়, চিন্ময় আচার্য্য, সঞ্জয় শীল, সৌরভ চৌধুরী, সত্যেন্দ্র কুমার দাশ, কমলেন্দু পাল, হীরালাল কপালী, অসিত বরন চৌধুরী, অতুল দস্তিদার, জন্টু দাশ, বাবুল পাল, অরুপ পুরকায়স্থ, অজিত কুমার দাশ, টিটু দত্ত, রাজর্ষি চৌধুরী গৌরভ প্রমুখ।
সভায় শুভ জন্মাষ্টমী সফলতার সাথে সম্পন্ন করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় সত্যেন্দ্র কুমার দাশ জন্মাষ্টমী উদযাপনে তাৎক্ষনিক ৫শ ডলার দান করেন। এছাড়াও পলাশ চক্রবর্তী দেবেন ৫শ ডলার। জন্মাষ্টমীর চাঁদা নির্ধারণ করা হয়েছে ৩১ ডলার। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গন থেকে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। রাতে শুভ অধিবাস শেষে প্রসাদ বিতরণ করা হবে। পরদিন রোববার (১০ সেপ্টেম্বর) উদয়অস্ত কীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তনে অংশগ্রহণ করবে শ্রী হরেকৃষ্ণ সম্প্রদায়, শ্রী গৌড় সম্প্রদায়, শ্রীশ্রী বাসুদেব সম্প্রদায়, ইসকন, শ্রীশ্রী অস্টসখী ও শ্রীশ্রী ব্রজবালক সম্প্রদায়, শ্রীশ্রী রাধা বিনোদিনী সম্প্রদায়, শিব মন্দির সম্প্রদায়।লীলা কীর্তন পরিবেশন করবেন জিতেন গোপ। এছাড়াও রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এছাড়াও ৬ সেপ্টেম্বর বুধবার তিথি মতো পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড