আমেরিকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা

ট্রয় সিটিতে গান আড্ডায় প্রবাসীদের আনন্দময় দিন

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৩ ১২:৩২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৩ ১২:৪০:১৩ পূর্বাহ্ন
ট্রয় সিটিতে গান আড্ডায় প্রবাসীদের আনন্দময় দিন
ট্রয়, ০৫ সেপ্টেম্বর : গান, কবিতা, আড্ডায় এক আনন্দময় দিন কাটালো মিশিগানের অনেকগুলো পরিবার। হ্যামট্রাম্যাক সিটির বাসিন্দা প্রবীর রায় ও তাঁর সহধর্মিনী শিপ্রা রায়ের আয়োজনে এই আনন্দ আড্ডাটি গতকাল সোমবার ট্রয় সিটির জেইসি পার্কে অনুষ্ঠিত হয়। 

দুপুর না গড়াতেই একে একে পরিবার পরিজন নিয়ে হাজির হন আমন্ত্রিত অতিথিরা। বেলা  ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন। নানা আয়োজনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের পাশাপাশি চলে ফটোসেশন। শিশু কিশোররা মেতেছে খেলায়। সুশৃংখল এ আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে সাংস্কৃতিক পর্ব। 

গান পরিবেশন করেন শিমুল দত্ত, বিনীতা দত্ত, বাপ্পি ধর, রুমকি সেন, ঋষিকেশ দাশ, মাম্পি রায়, ত্রয়ী রায় সহ আরো অনেকে। কবিতা আবৃত্তি করেন বাদল মন্ডল। কেউ কেউ হারানো দিনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান পরিচালনা করে মনীষ ভট্টাচার্য। আনন্দ আড্ডায় দই, মিষ্টি, আইসক্রিম থেকে শুরু করে ছিল নানা পদের খাবার। হরেক রকমের পানীয়ও ছিল।

মিলন মেলা অনুষ্ঠানের আয়োজক প্রবীর রায় বলেন, আমাদের পরিচয় আমরা সবাই বন্ধু। আন্তরিকতা, বিশ্বস্ততা, শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকলে প্রাণে প্রাণ মিলবেই। বন্ধুত্বের বন্ধন অটুট রাখতেই প্রতি বছর এ ধরণের আয়োজন করে থাকেন বলে জানান তিনি। প্রতিবছরের ধারাবাহিকতা ভেঙে এবার তিনি বাড়তি আনন্দ দিতে আয়োজনটি করেছেন পার্কে। 

রায় পরিবারের এই আনন্দ আড্ডাটি বন্ধুত্ব ও ভালোবাসায় সত্যি মিলে মিশে একাকার হয়ে গেছে। কেননা এই আয়োজন পরিণত হয় এক মিলন মেলায়। সকলেই মন খুলে উপভোগ করছেন দিনটি।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব