আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

২০ বছর আত্মগোপনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, করেন বিয়ে-সংসারও

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৩ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৩ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
২০ বছর আত্মগোপনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, করেন বিয়ে-সংসারও
সাভার (ঢাকা), ০৮ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : নওগাঁ জেলার রতন মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে দীর্ঘ ২০ বছর পর সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।
র‍্যাব জানায়, ২০০৪ সালের ১৬ মে নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকায় সহকর্মী রতন মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন আব্দুল হামিদ। এ ঘটনায় আব্দুল হামিদসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে হামিদসহ আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর ২০১০ সালের ১৯মে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত।
এদিকে মামলা দায়েরের পর থেকে প্রথমে রাজশাহী, পরে রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও সর্বশেষ ঢাকার সাভারে আত্মগোপন করেন আসামি হামিদ। এর আগে নাম-ঠিকানা পরিবর্তন করে নরসিংদী জেলায় বিয়ে করেন। পরে পরিবারসহ সাভারে বসবাস শুরু করেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে র‌্যাবের হাতে ধরা পড়েন আব্দুল হামিদ। র‍্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ জানান, গ্রেপ্তার আসামি প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ