আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি

জাস্ট ১০ মিনিটের প্রার্থনা বদলে দেবে জীবন, রয়েছে হাজারো উপকার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৪০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৪০:৩০ পূর্বাহ্ন
জাস্ট ১০ মিনিটের প্রার্থনা বদলে দেবে জীবন, রয়েছে হাজারো উপকার
কলকাতা, ২৬ নভেম্বর : সংসারের হাজারো খুঁটিনাটি কাজ, অফিসের ব্যস্ততার মাঝে কাজ করতে গেলেই প্রতি পদক্ষেপে ভুল করছেন। এলোমেলো হয়ে যাচ্ছে দৈনন্দিন রুটিন। আসলে মানুষের মনকে শান্ত এবং আনন্দে রাখতে এক অদৃশ্য শক্তি কাজ করে। বহু মানুষ আছে যারা সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকেন, অথচ মানসিক অবসাদ তাদের ছুঁতেও পারে না। খুব সুন্দর ভাবে ব্যালেন্স রুটিনে নিজেদেরকে বেঁধে রেখেছেন। যদি মনে করেন এলোমেলো জীবনকে খুব সুন্দর নিয়মে বেঁধে ফেলবেন, তাহলে অন্তত ১০ মিনিট করে সময় বার করুন। দিনের যে কোন দশ মিনিট হাতে রাখুন শুধুমাত্র প্রার্থনা করার জন্য। বহু গবেষণায় দেখা গিয়েছে, কয়েক মিনিটের প্রার্থনা মানুষের মস্তিষ্ক এবং শরীরের মধ্যে এমন কিছু পরিবর্তন আনে যার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কেউ যদি নিয়মিত ভগবানের কাছে প্রার্থনা করেন, তাহলে মস্তিষ্কে থাকা কর্টিসেস আগের থেকে অনেকাংশের শক্তিশালী হয়। পাশাপাশি বৃদ্ধি পায় স্মৃতিশক্তি।
•বিশেষ করে যারা মানসিক অবসাদ কিংবা অ্যাংজাইটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে প্রতিদিনের প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক দেখালে দেখা গিয়েছে, অবসাদের কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মানসিক অবসাদ এমন একটা জিনিস যা অনেকে সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন না। আপনি যদি নিয়মিত দশ মিনিট করে প্রার্থনা করেন, তাহলে মন খারাপ থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। ব্রিটিশ জার্নাল অফ হেলথ সাইকোলজিতে এই বিষয়ে নানান গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
•শুধুমাত্র প্রার্থনার কারণে, সামান্য মন খারাপের পারদ আপনাকে ছুঁতেও পারবে না। কষ্টে কেউই থাকতে চান না। সবাই চায় আনন্দ করে জীবন উপভোগ করতে। এক মনে প্রার্থনা করার সময় মস্তিষ্কের ভিতরে ডোপেমাইন নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। যার কারণে মানুষ এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করেন।
•বহু মানুষ বিশ্বাস করেন, প্রার্থনার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীর থেকে দূরে থাকে মারণ রোগ। আসলে মানুষের মন ভালো থাকলে শরীর চনমনে থাকে। মানুষের মনই তো নিয়ন্ত্রণ করে গোটা শরীরকে। প্রার্থনা শুধুমাত্র কোন ধর্মীয় প্রথা নয়, এটি মানসিক চিকিৎসার থেকেও অনেক বেশি কিছু। যে কোনো সমস্যার মোকাবিলা করার সময় সান্তনা এবং শক্তি যোগাতে পারে দশ মিনিটের প্রার্থনা।
•দেখা গিয়েছে অপারেশন হওয়া রোগীরা প্রার্থনার কারণে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই ছোট্ট কাজে মানুষ খুব দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। খুব সহজেই এড়িয়ে চলতে পারেন জীবনের বাধা-বিপত্তি ।
সূত্র : ।। প্রথম কলকাতা ।।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন