আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিব মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ০২:১৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ১০:০৬:১৯ পূর্বাহ্ন
শিব মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি সভা
ওয়ারেন, ০২ অক্টোবর : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে গতকাল রোববার বিকেলে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু সভায় সভাপতিত্ব করেন। মন্দিরের সাংস্কৃতিক কো অর্ডিনেটর সৌরভ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিব মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হালদার, তপন শিকদার, স্বদেশ রঞ্জন সরকার, অজিত কুমার দাশ, রাখি রঞ্জন রায়, চিন্ময় আচার্য্য, কমলেন্দু পাল, হীরালাল কপালী,  অতুল দস্তিদার, অরুপ পুরকায়স্থ, মৃদুল কান্তি সরকার, রাহুল দাশ, জন্টু দাশ, কুলেন্দু পাল, দিপক কুমার দেব, সুবাস দাশ, রাজর্ষি চৌধুরী গৌরভ প্রমুখ। 

সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক অগ্রগতি ও করনীয় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্গোৎসবকে সফল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। আগামী ২০ অক্টোবর  থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিব মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজায় মায়ের ভক্তি-আরাধনার পাশাপাশি থাকবে নাচ, গান নাটকসহ নানা অনুষ্ঠান।
দুর্গাপূজাকে ঘিরে মিশিগানের মন্দিরে মন্দিরে সাজ সাজ রব। শিব মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে চলছে আলোকসজ্জা, আল্পনা  আঁকা, মঞ্চ ও তোরণ নির্মাণের কাজ। বেশ ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরাও।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন