আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার

প্রকাশিত প্রতিবাদের প্রেক্ষিতে প্রতিবেদকের বক্তব্য

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ০৮:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ০৮:৩৪:১৯ অপরাহ্ন
প্রকাশিত প্রতিবাদের প্রেক্ষিতে প্রতিবেদকের বক্তব্য
গত ২ অক্টোবর আমেরিকা থেকে প্রকাশিত সুপ্রভাত মিশিগান পত্রিকায় লাখাইয়ে ভর্তুকির কৃষিযন্ত্র দিয়ে চলছে রমরমা বানিজ্য শীর্ষক  সংবাদের প্রতিবাদটুকু আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবাদে আশীষ দাশগুপ্ত উল্লেখ করেন, আমি বিভিন্ন সময়ে তার কাছে অর্থ দাবি করি যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোনো প্রমাণ বা তথ্য ছাড়াই তিনি মনগড়া প্রতিবাদলিপি প্রেরণ করে। তবে সংবাদের বস্তুনিষ্ঠতার স্বার্থে তার মতামতকে সম্মান জানিয়ে প্রতিবাদটি  ছাপা হয়েছে,  এটা প্রমাণ করানোর জন্য  যে, সুপ্রভাত মিশিগান অনলাইন নিউজ পোর্টাল বা তাদের প্রতিনিধি কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করে না।  
মূলত সত্যকে আড়াল করতে তিনি  কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। স্থানীয় শতাধিক  কৃষকের  অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে ভর্তুকির যন্ত্রপাতি অন্যত্র বিক্রির অভিযোগ পাওয়া যায় যার ভিডিও  এবং অডিও ডকুমেন্টস প্রমাণ হিসেবে সংরক্ষিত আছে। পত্রিকায় কৃষকদের নিজস্ব  ব্যক্তিগত মতামত সরেজমিনে সাক্ষাৎকার নিয়ে অডিও ভিডিও আকারে ধারন করে পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে সংবাদকর্মী  বা সংবাদ প্রতিনিধি হিসেবে আমার মনগড়া তথ্য উপস্থাপনের প্রশ্নই আসেনা।  মনগড়া তথ্য উপস্থাপন সাংবাদিকতার নীতি বহির্ভূত এবং হলুদ সাংবাদিকতার পরিচায়ক যা আমি শিখিনি । সাংবাদিকতার নীতি ও নিয়মকানুন মেনে আমি সংবাদকর্মী হিসেবে দীর্ঘ ৫ বছর যাবত কাজ করে যাচ্ছি এবং অন্যায় ও অনিয়মকারীদের  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  সত্য প্রকাশ করে যাচ্ছি।  মেশিন মেকানিকের ভাষ্য এবং তার আত্মীয়ের ভাষ্যে (মুঠোফোনের ধারনকৃত অডিও) প্রমাণ করে পাওয়ারটিলার চালিত সিডারটি  বর্তমানে  মাধবপুর উপজেলায় আছে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান তাকে কৃষি অফিসে ডেকে নিয়ে জানতে চান, মেশিনটি কেন অন্য উপজেলায় থাকবে। তখনো তিনি সদুত্তর দিতে পারেনি। তাছাড়া উপ- সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্যের মুঠোফোনের আলাপ (অডিও আকারে সংরক্ষিত)  অনুযায়ী তিনি সরেজমিনে মেশিনটি তার বাড়িতে পান নি। স্থানীয় বাসিন্দা জালাল মিয়া জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর আশীষ দাশগুপ্ত  আমাকে ধমকের সুরে বলে আমি কেন  বক্তব্য প্রদান করলাম। তিনি আমাকে জেরা করে এবং হুমকি দিয়ে শাসিয়ে যায় । 
তাউছ  মিয়া জানান, আমি তার মেশিন বিক্রির কথা বলায়, আমাকে গালিগালাজ ও আমার পা ভেঙে ফেলার হুমকি দেয়।  সিলেট বিভাগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন সমিতির কৃষক গ্রুপ-৩ এর সাধারন সম্পাদক হিসেবে আমি তার অনিয়ম ও পকেট কমিটি নিয়ে লাখাই  উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান বরাবর গত ৮ আগস্ট দরখাস্ত প্রেরণ করেছি। প্রকাশিত নিউজে সমিতির বিষয়টি ছিলনা  এবং বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য  না করা শ্রেয় বিধায় বিষয়টি এড়িয়ে গেলাম। 
সর্বোপরি আশীষ দাশগুপ্ত তার অন্যায় অপকর্ম ঢাকতে আমার প্রতিবেদন  ও  আমার ব্যক্তিগত মান-মর্যাদা  নষ্ট করার যে হীন   অপচেষ্টা চালিয়েছে তার  তীব্র  নিন্দা  প্রতিবাদ জানাচ্ছি।
সানি চন্দ্র বিশ্বাস  
প্রতিবেদক, সুপ্রভাত মিশিগান

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন