আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি মাহমুদুর রহমান

  • আপলোড সময় : ১০-১০-২০২৩ ১১:৪৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৩ ১১:৪৬:০৫ পূর্বাহ্ন
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি মাহমুদুর রহমান
নোয়াখালী, ১০ অক্টোবর : রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত (৭৮)। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনের মাঠে জানাজা শেষে তাকে জেলা শহরের গুপ্তাঙ্কের বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করে নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল।
তার জানাজাসহ গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, নিহতের একমাত্র ছেলে নাফিজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাজধানীর ন্যাম ভবনে জানাজা শেষে রাতে মাহমুদুর রহমান বেলায়েতের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৈতৃক নিবাস চাটখিলে পৌঁছালে আত্মীয়স্বজন ও রণাঙ্গনের সঙ্গী বীর মুক্তিযোদ্ধাদের কান্না ও আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এরপর চাটখিল পিজি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহমুদুর রহমান ১৯৪৫ সালের ১ জুলাই নোয়াখালী সদরের গুপ্তাংক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন মুজিব বাহিনীর প্রধান। তৎকালীন নোয়াখালী-১০ (চাটখিল উপজেলা) সংসদীয় আসনে দুইবার (১৯৭৩ এবং ১৯৮৬) সংসদ সদস্য নির্বাচিত হন। বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুর রহমান বেলায়েত গতকাল সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন