আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের

দেবী দুর্গার চক্ষুদান, রহস্য আজও সমান আগ্রহের, সকলের আড়ালে ঘটে যে ঘটনা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০১:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০১:১৩:৫২ অপরাহ্ন
দেবী দুর্গার চক্ষুদান, রহস্য আজও সমান আগ্রহের, সকলের আড়ালে ঘটে যে ঘটনা
কলকাতা, ১৪ অক্টোবর : চক্ষুদানের মহালয়া, দূর্গার চোখ আঁকাতেই লুকিয়ে বড় রহস্য! এই দিনে কী ঘটে জানেন? একটা মন্ত্রেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী? দেখেননি কখনো, মহালয়ার ভোরের ওই দৃশ্য গায়ে কাঁটা দেয়। একটা ভুল ভেঙে দিই পঞ্চমী-ষষ্ঠী নয়, মহালয়া থেকেই কিন্তু পুজো শুরু। মহালয়া মানেটা জানেন? মহান আলয় বা আশ্রম। যে মহান আলয় দেবী দুর্গা। হ্যাঁ, এদিনই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোরে ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, চেনা ছবি কিন্তু এদিন ভোরে সকলের অলক্ষ্যে আড়ালে ঘটে যায় আরো একটা ঘটনা। তাতেই বদলে যায় মায়ের রুপ।
পর্দার আড়ালে রীতি মেনে মহেন্দ্রক্ষণে করা হয় মায়ের চক্ষুদান। দেবীপক্ষের সূচনা লগ্নে শুদ্ধাচারে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গার চক্ষু আঁকা হয় প্রথমে ত্রিনয়ন, তারপর বাম এবং শেষে ডান চক্ষু আঁকা হয়। পুরোহিতের উপস্থিতিতে লেলিহান মুদ্রায় মোট ১০৮ বার বীজমন্ত্র জপ করা হয়। চক্ষু দানের মাধ্যমেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন মা দূর্গা। চক্ষুদানের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয়। মর্ত্যে এসে দেবী তাঁর দিব্যদৃষ্টির আলোয় সমস্ত অন্ধকার ঘুচিয়ে দেন। আলোকিত হয় এই পৃথিবী। আক্ষরিক অর্থে দেবীর চক্ষুদানের মাধ্যমে এদিনই দুর্গাপুজোর সূচনা ঘটে তবে শুধু দুর্গার না, তার চার ছেলে মেয়ে – লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক, এমনকী তাদের বাহনদেরও প্রাণ প্রতিষ্ঠা হয়।
একটা সময় ছিল যখন রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হত। রথের দিন কাঠামো পুজো হত, মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান করা হত। কিন্তু, যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল শুরু হয়। এখন তো সময় অনেক পালটেছে। বর্তমানে বারোয়ারি পুজোর সংখ্যা কত বেড়েছে। তাই অনেক শিল্পী কাজের সুবিধার্থে মহালয়ার আগেই দেবী দুর্গার চক্ষুদান সেরে ফেলেন। যদিও মহালয়ায় চক্ষুদানের গুরুত্ব অপরিসীম, এটা তো মানতেই হবে। আর, মহালয়া মানেই দুর্গা পুজোর আর ঠিক এক সপ্তাহ। এদিনের পর থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। চারিদিকে পুরদস্তুর শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি উদযাপন। সমস্ত অন্ধকার কে দূরে সরিয়ে আলোর উচ্ছাসে গা ভাসায় আপামর বাঙালি।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে হালাল ফুড ফেস্টিভ্যাল : সংস্কৃতি ও স্বাদের অনন্য সমন্বয়

কার্ডিফে হালাল ফুড ফেস্টিভ্যাল : সংস্কৃতি ও স্বাদের অনন্য সমন্বয়