আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

মা অসুস্থ ছেলে কেন দেখতে আসে না, প্রশ্ন শেখ হাসিনার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০১:৩৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০১:৩৪:৫৭ অপরাহ্ন
মা অসুস্থ ছেলে কেন দেখতে আসে না, প্রশ্ন শেখ হাসিনার
ঢাকা, ১৪ অক্টোবর (ঢাকা পোস্ট) : বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার (তারেক জিয়া) মা এতো অসুস্থ, ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? মা এখন ঘরে পড়ে মরে, সে নাকি যখন তখন মরে যাবে, হ্যাঁ বয়স হয়েছে, আবার অসুস্থ। তাহলে দেখতে আসে না কেন? শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব প্রশ্ন রাখেন।
তিনি বলেন, আমি বলব, মাকে দেখতে আসুক। খালেদা জিয়ার আরেক ছেলে কোকো মারা গেল, তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতির মামলা ছিল। সে মালয়েশিয়াতে মারা যায়। তার লাশ আসে। আমি একজন মা, আমারও সন্তান আছে, আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম। আমি যখন সেই বাসার সামনে যাই, বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়। ভেতরে বিএনপি নেতারা ঘুরে বেড়াচ্ছেন। গেটে তালা দিয়ে আমাকে ঢুকতে দেবে না। কত বড় অপমান আপনারা একবার চিন্তা করে দেখেন। আমি গেছি সহানুভূতি দেখাতে, আমাকে ঢুকতে দেয় না। খালেদা জিয়া ভুলে গেছেন, সেই একাত্তরের পর কতবার সে ৩২ নম্বরে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে, আমার মা সহযোগিতা না করলে বেগম জিয়া হিসেবে নিজের নাম পরিচয় দিতে পারতো না।
প্রধানমন্ত্রী বলেন, যখনই তার (খালেদা জিয়া) বোন এসে কান্নাকাটি করল, তার সাজা স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজকে দেখি, বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে নাকি অনশন করে। আমি বলতে চাই, তারা কয়টা থেকে অনশন শুরু করেছেন? বাসায় কি দিয়ে নাস্তা করে এসেছেন? বাড়ি  গিয়ে কি দিয়ে খাবেন? কয় ঘণ্টার অনশন? নাটক করার তো সীমা থাকে। সেই নাটকই করে যাচ্ছেন তারা।
‌‌‘তারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়— নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না, সে নেবে? সে আশাও দুরাশা।’
শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) নাকি আমাদেরকে উৎখাত করে দেবে, সময় দিয়েছিল ১০ ডিসেম্বর। বিজয়ের মাস, সে মাসে আওয়ামী লীগ সরকারকে উৎক্ষেপ করবে? যে সরকারকে বারবার জনগণ নির্বাচিত করেছে, দেশের মানুষ এটা মেনে নিতে পারে না। তবে হ্যাঁ, তারা ক্ষমতায় থাকতে প্রচুর টাকা বানিয়েছে। 
তিনি আরও বলেন, ২০০৭ সালে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট ক্ষমতায় থাকাকালে তাদের দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, লুটপাট, মানি লন্ডারিং, হত্যার কারণে এদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়। সেই সময় মুচলেকা দিয়ে খালেদা জিয়ার ছেলে দেশ থেকে পালিয়ে যায়। জীবনে আর নাকি রাজনীতি করবে না। যে টাকা সে মানি লন্ডারিং করেছিল, যেটা ধরা পড়েছিল এফবিআই এসে বাংলাদেশের সাক্ষী দিয়ে যায়। সেই মামলায় সে সাজাপ্রাপ্ত। আমেরিকার গোয়েন্দা সংস্থার সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা