আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল

মিশিগান কালিবাড়িতে মহালয়া উদযাপিত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১২:২৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১২:২৭:৫৪ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়িতে মহালয়া উদযাপিত
ওয়ারেন, ১৬ অক্টোবর : গত শনিবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মিশিগান কালিবাড়িতে শুভ মহালয়া উদযাপিত হয়েছে। এসব আয়োজনের মধ্য  ছিল চণ্ডীপাঠ, চন্ডীপূজা, আগমনী সংগীত ও নৃত্য।

ভোরবেলায় ভক্তরা জড়ো হন মন্দিরে। ভোর ৬টায়  চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আমন্ত্রণ জানিয়েছেন তারা। চন্ডি পাঠ করেন সুতপা ভট্টাচার্য্য। পরে মন্দিরের  শিল্পীরা আবাহন ও ভক্তিমূলক সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। আগমনী সঙ্গীত পরিবেশন করেন বৃন্তা দত্ত ও মনিষ ভট্টাচার্য্য গ্রুপ।  সঙ্গীত পরিবেশন করেন পিয়ালী চক্রবর্তী, অনামিকা রায়, সবিতা তারাত ও লক্ষ্মী। একক নৃত্য পরিবেশন করেন অন্তরা অন্তি। মহৃয়া দাশ সরকার ও তার দল দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন। তাই মহালয়া থেকে দুর্গা উৎসবের আমেজ শুরু হয়। আগামী ২০ অক্টোবর ষষ্ঠীতে দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। পূজা উপলক্ষে  মিশিগানের মন্দিরগুলো সেজে উঠছে বর্ণিল সাজে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস