আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ঢাকায় মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০৩:৪২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ০৩:৪২:৫৪ পূর্বাহ্ন
ঢাকায় মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার
ঢাকা, ১৬ অক্টোবর (ঢাকা পোস্ট) : মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ঢাকায় পৌঁছেছেন। আজ (সোমবার) দুপুর ১২টার দি‌কে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দ‌রের এক‌টি সূত্র মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটা‌রির ঢাকায় পৌঁছা‌নোর তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরের শুরুর দিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের স‌ঙ্গে বৈঠক কর‌বেন। প‌রে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন আফ‌রিন। বৈঠকগু‌লো‌তে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য চলতি বছর নতুন ভিসানীতি ঘোষণা করেছে এবং সম্প্রতি এর প্রয়োগও শুরু করেছে। আফরিনের এবারের সফরে নির্বাচন ইস্যুতে বিশেষ কোনো বার্তা থাকতে পারে। আশা করা হচ্ছে, তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার বিষয়ে ওয়াশিংটনের বার্তা ঢাকাকে পৌঁছে দেবেন।
গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তা‌হিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন জানান, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মূলত দু‌টি ইস্যুতে আলোচনা কর‌তে বাংলা‌দে‌শে আস‌বেন। এক‌টি হ‌লো, রো‌হিঙ্গা সমস্যা এবং অন্যটি জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয়পক্ষ পারস্প‌রিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে আলোচনা কর‌বে। গত বছ‌রের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন আফরিন আক্তার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক