আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন

হবিগঞ্জে ৪ শিশু হত্যা : দুজনের সাজা কমে যাবজ্জীবন, একজন খালাস

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১০:৫৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১০:৫৮:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জে ৪ শিশু হত্যা : দুজনের সাজা কমে যাবজ্জীবন, একজন খালাস
ঢাকা, ১৬ অক্টোবর (ঢাকা পোস্ট) : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। রায়ে ফাঁসির তিন আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ের আগে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর দীর্ঘ শুনানি গ্রহণ করেন হাইকোর্ট। শুনানি শেষে ফাঁসির আসামি রুবেল মিয়া ও হাবিবুর রহমান আরজুকে যাবজ্জীবন ও পলাতক আসামি উস্তার মিয়াকে খালাস দেন আদালত। 
তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো। তিনি বলেন, এই মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই।
২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু মনির মিয়া, শুভ, তাজেল মিয়া ও ইসমাইল হোসেন। 
নিখোঁজের পাঁচদিন পর গ্রামের উত্তরে ইছাবিল থেকে চারজনের বালুচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়। সুন্দ্রাটিকি গ্রামের দুই পঞ্চায়েতের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার তদন্তে উঠে আসে। এ ঘটনায় ২০১৭ সালে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে সাত বছর কারাদণ্ড দেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। খালাস দেওয়া হয় বাকি তিন আসামিকে। পরে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। পাশাপাশি ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পরে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেন হাইকোর্ট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউ জার্সিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আনন্দঘন বনভোজন

নিউ জার্সিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আনন্দঘন বনভোজন