আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’

জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন-জীবিকা ক্রমেই পাল্টে যাচ্ছে : সোহেল

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ০৮:৪২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ০৮:৪২:১৮ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন-জীবিকা ক্রমেই পাল্টে যাচ্ছে : সোহেল
হবিগঞ্জ, ০২ মার্চ : জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণ, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং জলবায়ু সুবিচারের দাবি জানিয়েছে হবিগঞ্জ এর তরুণ জলবায়ু কর্মীরা। তারা ভবিষ্যতের জন্য একটি জলবায়ু ও জ্বালানি-সুরক্ষিত বাংলাদেশ দেখতে চান। পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের আহবান জানান বক্তারা।
৩ মার্চ বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে আজ  (২ মার্চ) বেলা ১১ টায়  হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে জলবায়ু পদযাত্রা শেষে এক সভা থেকে তরুণ জলবায়ু কর্মীরা এ দাবি জানান। সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচার’র বাংলাদেশ গ্রুপ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস যৌথভাবে এ জলবায়ু ধর্মঘটের আয়োজন করে। নানা ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস হবিগঞ্জ জেলার সমন্বয়কারী নাওফাত আদিবাহ্ ইবশার বলেন, বাংলাদেশতো জলবায়ুর ক্ষতির কারন নয় তাহলে কেনো বাংলাদেশ এর মানুষ এত ভুক্তভুগী হবে? আমাদের সকলকে জলবায়ু সুবিচার আদায়ে সোচ্চার হতে হবে এখনই।  উন্নত বিশ্ব যারা জলবায়ু দুর্যোগজনিত ক্ষয়- ক্ষতির কারন তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের  সাধারণ  সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।  তিনি বলেন, জলবায়ু  পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশ। এর প্রভাবে এখানকার জীবন-জীবিকা ক্রমেই পাল্টে যাচ্ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। শীত- গরমের তীব্রতা বাড়ছে। অসময়ে বন্যা – খরা হচ্ছে।  পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মৌসুমে খাবার পানির সংকট দেখা দিচ্ছে।  জলবায়ু উদ্বাস্তু হয়ে মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন ৷ তাই জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ পরিণতি আরও খারাপ হবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়

নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়