আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

সঙ্গীকে ৫ মিনিট চুম্বনেই পালাবে হাজারো রোগ!

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন
সঙ্গীকে ৫ মিনিট চুম্বনেই পালাবে হাজারো রোগ!

কলকাতা, ১২ ফেব্রুয়ারি : চলছে ভালোবাসার সপ্তাহ। একের পর ৬ টি স্পেশাল দিন বিশেষভাবে উপভোগ করার পরে আসে ভ্যালেন্টাইনস ডে । ভালোবাসার সপ্তাহে ভালোবাসার মানুষের উৎসর্গ করার বিশেষ মুহূর্ত। এর মধ্যে চুম্বন হল প্রিয়জনের প্রতি ভালোবাসা বা প্রেম প্রকাশের একটি মাধ্যম। বহু গবেষণায় দেখা গিয়েছে, চুম্বনের মধ্যে রয়েছে প্রচুর উপকারিতা। মানসিক আনন্দের পাশাপাশি শরীর থেকে দূর হতে পারে নানান জটিল রোগ। চুম্বনের এত উপকারিতা আছে যা জানলে একটু অবাক হয়ে যাবেন। বহু ব্যক্তির ভালোবাসার মানুষের সঙ্গে ঠোঁটে ঠোঁট মেলানোর অভিজ্ঞতা রয়েছে।
গবেষণা অনুযায়ী, আপনি যদি প্রায় ৩০ মিনিট ধরে চুম্বন করেন সেক্ষেত্রে প্রায় ৬৮ ক্যালরি ঝরতে পারে। মার্কিন গবেষকদের তথ্য অনুযায়ী, চুম্বন তীব্র হলে প্রায় ৯০ ক্যালোরি পোড়ার সম্ভাবনা রয়েছে। চুম্বনের সময় মস্তিষ্ক থেকে হ্যাপি হরমোন সোরোটিন নিঃসৃত হয়। এর ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় এবং দুশ্চিন্তা কমে।
চুম্বনে রয়েছে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি। যাদের ধুলোবালিতে সামান্য অ্যালার্জির সমস্যা রয়েছে তারা সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
যদি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে প্রচন্ড মাথা ব্যথা করে, তাহলে ভালোবাসার মানুষটিকে চুম্বন করুন। দেখবেন সমস্যা এক্কেবারে উধাও।
এছাড়াও গবেষণা বলছে, চোখে চোখ রেখে চুমু খাওয়ার অনেক গুণ রয়েছে। এর ফলে কমে যেতে পারে সোয়াইন ফ্লুয়ের সম্ভাবনা। পাশাপাশি চুম্বনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু চুম্বন গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ তাই এর ফলে মন তরতাজা থাকে। প্রায় পাঁচ মিনিট টানা চুম্বন ট্রেড মিলে ১০ মিনিট ছোটার সমান।
 চুম্বনের সময় মুখের প্রায় ৩০টি পেশি একত্রে সক্রিয় হয়ে ওঠে। যার কারণে চিবুক শক্ত থাকে। সহজে বলিরেখা পড়ে না এবং মুখের চামড়া টানটান থাকে।
চুম্বন আপনাকে আরও রোমান্টিক করে তুলতে পারে। কারণ এর ফলে ফিল গুড হরমোন নির্গত হয়। যা নিমেষে উধাও করতে পারে দুশ্চিন্তা।
‘লিপ কিস’ এই কথাটা শুনে অনেকে লজ্জায় মুখ লুকালেও প্রতিদিন চুমু খেলে ফুসফুস ভালো থাকে। পাশাপাশি দাঁত ও মুখের সুস্বাস্থ্য বজায় থাকে। যারা দীর্ঘদিন অনিদ্রার সমস্যায় ভুগছেন তারা এই টোটকা কাজে লাগাতে পারেন। সব থেকে বড় কথা প্রিয়জনের কাছ থেকে চুম্বন পেলে মনের আত্মবিশ্বাস বাড়ে।

সূত্র : প্রথম কলকাতা 



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ