আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

পোস্টাল ক্যারিয়ারে সশস্ত্র ডাকাতির ঘটনায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৩:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৩:৪৮:০৪ অপরাহ্ন
পোস্টাল ক্যারিয়ারে সশস্ত্র ডাকাতির ঘটনায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার
নর্থভিলে টাউনশিপ, (ওয়েইন কাউন্টি) ২৫ অক্টোবর : গতকাল মঙ্গলবার মিশিগার রাজ্যের নর্থভিলে টাউনশিপে একটি পোস্টাল ক্যারিয়ারে সশস্ত্র ডাকাতির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুপুর পৌণে ১২টার দিকে সিলভার স্প্রিং ড্রাইভ ও এইট মাইল রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 
তদন্তে দেখা গেছে, কালো পোশাক ও স্কি মাস্ক পরিহিত দুই সন্দেহভাজন পোস্টাল ক্যারিয়ারের কাছে গিয়ে পোস্টাল বক্সের চাবি দাবি করে।  পরে সন্দেহভাজনরা চাবি নিয়ে একটি রূপালী মাঝারি আকারের হুন্দাই এসইউভিতে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের খুঁজে পেয়েছে লিভোনিয়া পুলিশ। আই-৯৬ এবং মিডলবেল্ট রোডে গাড়িটি দেখতে পেয়ে  দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তারা। নর্থভিলে টাউনশিপ পুলিশ বিভাগ নিবেদিত কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লিভোনিয়া পুলিশ বিভাগ  দ্রুত সহযোগিতা করে সন্দেহভাজনদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
এদিকে ডিয়ারবর্নে একটি মেইল ক্যারিয়ারে ডাকাতির ঘটনায় সশস্ত্র সন্দেহভাজনকে দোষী সাব্যস্ত করার জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ফেব্রুয়ারিতে, একজন সশস্ত্র সন্দেহভাজন  ডিয়ারবর্নে একটি মেইল ক্যারিয়ার লুট করেছিল। ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ ফেব্রুয়ারি পার্ডি অ্যাভিনিউ ও পেন স্ট্রিটের সংযোগস্থলে এই ডাকাতির ঘটনা ঘটে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন