আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

শিব মন্দিরে বিজয়া পুনর্মিলনী ও পটলাক পার্টি

  • আপলোড সময় : ৩০-১০-২০২৩ ০২:৩২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৩ ০৩:১০:০৫ পূর্বাহ্ন
শিব মন্দিরে বিজয়া পুনর্মিলনী ও পটলাক পার্টি
ওয়ারেন, ৩০ অক্টোবর : শিব মন্দির টেম্পল অব জয়ে কবিতা, গান আর আড্ডায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল গতকাল রোববার সন্ধ্যায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের শুরুতে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে  অনুষ্ঠান শুরু করা হয়।
মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হাওলাদারের সভাপতিত্বে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, তাঁর সহধর্মিনী চিনু মৃধা, মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, আশুতোষ চৌধুরী, সৌরভ চৌধুরী, স্বদেশ রঞ্জন সরকার, চিন্ময় আচার্য্য, অজিত দাশ, রাখি রঞ্জন রায়, অলক চৌধুরী, কমলেন্দু পাল, হীরা লাল কপালী, অতুল দস্তিদার, তপন শিকদার, অরুপ পুরকায়স্থ, জন্টু দাশ, সত্যেন্দ্র দাশ, কুলেন্দু পাল, অপূর্ব কান্তি চৌধুরী, সৌরভ সরকার, রাহুল দাশ, বাবুল পাল, সঞ্জয় শীল, অনুকুল দেবনাথ, মোরারজী শর্মা রিঙ্কু, হিমেল দাস, তন্ময় আচার্য্য প্রমুখ।

কবিতা পাঠ করেন রুপাঞ্জলী চৌধুরী। গান পরিবেশন করেন অপূর্ব কান্তি চৌধুরী, চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, সঙ্গীতা পাল, রতন হাওলাদার ও দিপক দেব।  পরে গানের সাথে ধামাইলে অংশ নেন সবাই। তাছাড়া সরব আড্ডায় মেতেছেন অনেকেই। 
সবশেষে ছিল পটলাক পার্টি। আয়োজনে সবাই তাদের বাসায় তৈরি পছন্দের খাবার নিয়ে হাজির হন। এসব খাবার টেবিলে থরে থরে সাজিয়ে রাখা হয়। এতে ছিল সিঙ্গারা, জিলাপি, সালাদ, ক্যান্ডি, মিষ্টি, পায়েসসহ নানা পদের নিরামিষ খাবার। যে যার পছন্দের খাবার প্লেটে তুলে নেন। যার যেটা পছন্দ, সেটা নিজে নিয়ে খাওয়া হলো এ পার্টির বৈশিষ্ট্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর